Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Dev Subhashree

‘শুভশ্রীর জন্যই ধূমকেতু করতে রাজি হয়েছিলাম’, নায়িকার অনুপস্থিতিতে দেবের স্বীকারোক্তি

কী জানালেন দেব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৫, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৫, ১৯:৪৭

options
link
‘শুভশ্রীর জন্যই ধূমকেতু করতে রাজি হয়েছিলাম’, নায়িকার অনুপস্থিতিতে দেবের স্বীকারোক্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘ধূমকেতু’। তার প্রাক্কালেই সিনেমার প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী। তবে জুটিতে নয়। বরং পৃথকভাবেই ‘ধূমকেতু’র প্রচার চালাচ্ছেন দুই তারকা। বৃহস্পতিবার মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে সিনেমার ‘মা’ গানটি রিলিজ হল। সেখানে দেবের পাশাপাশি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অনুপম রায় উপস্থিত থাকলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দেখা মেলেনি। আর সেই অনুষ্ঠানেই প্রকাশ্যে দেবের অকপট স্বীকারোক্তি, অভিনেত্রীর জন্যেই এই ছবিটি করতে সবুজ সংকেত দিয়েছিলেন তিনি।

দেবের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘ধূমকেতু’। সেই প্রেক্ষিতে এই সিনেমা তাঁর কাছে সন্তানসম। এখনও পর্যন্ত শুভশ্রীর সঙ্গে তাঁর শেষ ছবিও এটাই। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে সেই সিনেমা মুক্তির আলো দেখতে চলেছে। এর আগে এক সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার জানিয়েছিলেন, তাঁর উদ্যোগেই আইনি সমস্যার রফা হয়েছে একপ্রকার! এই সিনেমা মুক্তি না পাওয়া নিয়ে অনেকে রুক্মিণী মৈত্রর দিকে আঙুল তুলেছিলেন। যদিও দেব জানিয়েছিলেন যে, এরকম কোনও বিষয়ই নয়। রুক্মিণীই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শুভ মহরতের জন্য শুভশ্রীকে শাড়ি উপহার দেন। এবার ‘ধূমকেতু’র মিউজিক লঞ্চে দেবের মন্তব্য, “আমি গর্বিত যে, ওই সময়ে শুভশ্রীর জন্যই ‘ধূমকেতু’ করতে রাজি হয়েছিলাম। এই ছবিটায় ও যেরকম অভিনয় করেছে, দারুণ। এখন যদিও ওর অভিনয় অনেক পরিণত, তবুও বলব।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে এখনও পর্যন্ত তাঁদের শেষ ছবি ‘ধূমকেতু’। মাঝে দীর্ঘ সময় পেরলেও টলিউডের এই প্রাক্তন জুটিকে পর্দার দেখার জন্য সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! অনুরাগীদের আবদার মেনে ভবিষ্যতে কি দেব-শুভশ্রী জুটিকে পাওয়া যাবে? সুপারস্টার সাংসদের কাছে প্রশ্ন রেখেছিল সংবাদ প্রতিদিন। দেব বলেন, “দেখো সময়, আবার বলছি। আমরা পরস্পরকে শেষ আট-দশ বছর দেখিইনি। একটা-দুটো অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। যেটায় আমি জানতামই না ওকে অ্যাওয়ার্ড দেব।” এখানেই অবশ্য শেষ নয়! প্রাক্তনের ভরা সংসার দেখে বেজায় খুশি দেবও। বলেন, “ওর শেষ ছবিটা দারুণ চলেছে। সংসার এবং কেরিয়ার দুটোই দারুণ ব্যালেন্স করছে শুভশ্রী। যেটা একজন মেয়ের জন্য সহজ নয়। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও উন্নতি করুক। শান্তিতে থাকুক। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এদিকে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ রিলিজ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন রাজ চক্রবর্তীও। যে পরিচালকের ফ্রেমে একসময় জুটিতে সুপারহিট সব সিনেমার উপহার দিয়েছে। সেসব সমীকরণ বর্তমানে বদলে গেলেও, আজও যে রাজের কাছে দেব-শুভশ্রী জুটি পছন্দের, সেকথা বলেই আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.