Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Diljit Dosanjh

কলকাতার ভক্তের কাতর আর্তি, সাড়া দিয়ে ‘দিল জিতলেন’ দিলজিৎ

অনুরাগীর কোন আর্জিতে সাড়া দিলেন পাঞ্জাবি পপস্টার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৪, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৪, ১২:৪২

options
link
কলকাতার ভক্তের কাতর আর্তি, সাড়া দিয়ে ‘দিল জিতলেন’ দিলজিৎ zoom
ছবি : ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে ঘুরে সদ্য কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। আগামী ৩০ নভেম্বর, শনিবার তিলোত্তমার বুকে কনসার্টে ঝড় তুলবেন তিনি। পাঞ্জাবি পপস্টারের শো ঘিরে শহরে তুমুল উন্মাদনা। যেখানে সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহমুখো হতে গরিমসি দর্শকদের, সেখানে দিলজিতের শোয়ের বহুমূল্য টিকিট একটাও পড়ে নেই! বুকিং শুরু হতেই নিমেষে শেষ। অনেকে টিকিটের ‘টিকির’ নাগাল পর্যন্ত পেলেন না। এরই মাঝে কলকাতার এক ভক্ত আবেগপ্রবণ হয়ে দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) কাছে টিকিটের আবদার করে বসেন।

'No Promoting Alcohol, Drugs': Diljit Dosanjh Gets Notice Ahead Of Hyderabad Concert

Advertisement

এক্স হ্যান্ডেলের মাধ্যমেই নিজের আবদার পৌঁছে দেন পাঞ্জাবি পপস্টারের কাছে। মনিন্দর সিং সখী নামে জনৈক দিলজিতের ওই অন্ধভক্তের সোশাল মিডিয়ায় করজোরে আর্তি, ‘বহু বছর ধরে কলকাতায় আপনার কনসার্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার শেষমেশ যখন শহরে আপনার শো হচ্ছে, তখন আমি একটাও টিকিট পেলাম না। মুহূর্তের মধ্যেই সব টিকিট শেষ। আমাকে দয়া করে ৩০ নভেম্বরের ২টো টিকিটের ব্যবস্থা করে দেবেন। আমি আর বোন যাব আপনার কনসার্ট দেখতে।’ অনুরাগীর এমন আর্জিতে সাড়া না দিয়ে পারেননি দিলজিৎ। এক্স হ্যান্ডেলে সেই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ওকে ব্যবস্থা হয়ে যাবে মনিন্দর।’ পাঞ্জাবি পপস্টারের এহেন মহানুভবতা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ দিলেন ‘দিলদার’ তকমা। কারও মন্তব্য, ‘সত্যিই আপনি অনেক বড় মনের মানুষ।’ কেউ বা আবার মনিন্দরকে ‘ভাগ্যবান ভক্ত’ বলে ঈর্ষা প্রকাশ করলেন!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা, ততটাই বিতর্ক! পাঞ্জাবি পপস্টার বিদেশ জয় করে সদ্য দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে আইনি নোটিস পেয়েছিলেন তেলেঙ্গনা সরকারের তরফে। তার পর থেকেই প্রশ্নের মুখে দিলজিৎ! তবে বিতর্ক, সমালোচনায় কর্ণপাত না করে পাঞ্জাবি পপস্টার ব্যস্ত কনসার্ট নিয়ে। সম্প্রতি লখনউয়ের শো থেকে সরাসরি তোপ দেগে তাঁর মন্তব্য, “মদ শব্দের ব্যবহারে গানে যদি সেন্সরশিপ চালাতে পারেন, তাহলে সিনেমাতেও মদের ব্যবহার নিষিদ্ধ হোক।” আর এই বিতর্কের আবহেই শিল্পীর শোয়ের পালে হাওয়া লেগেছে। তরতরিয়ে বিকোচ্ছে প্রতিটা শহরে কনসার্টের সমস্ত টিকিট।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.