Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
করণ জোহর

যমজ সন্তানকে খুনের হুমকি! মানসিকভাবে ‘বিধ্বস্ত’ করণ দিনরাত কেঁদেই চলেছেন

"নেটদুনিয়ায় ক্রমাগত আক্রমণের জেরেই করণ ভেঙে পড়েছে", জানালেন পরিচালকের বন্ধু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২০, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২০, ২১:১০

options
link
যমজ সন্তানকে খুনের হুমকি! মানসিকভাবে ‘বিধ্বস্ত’ করণ দিনরাত কেঁদেই চলেছেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ায় ক্রমাগত আক্রমণ, হুমকির জের! মানসিকভাবে ভেঙে পড়েছেন করণ জোহর। কেউ ফোন করলেই দিন-রাত কাঁদছেন, জানালেন পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধু। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের রোষানলে পড়ে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছেন করণ জোহর। ইতিমধ্যেই বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, করণের তিন বছর বয়সি যমজ সন্তানদেরও খুনের হুমকি দেওয়া হচ্ছে! উপরন্তু, করণ-ঘনিষ্ঠ সব অভিনেতা-অভিনেত্রীদেরও নেটদুনিয়ায় যেভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না ধর্মা প্রযোজনা সংস্থার সর্বেসর্বা করণ জোহর।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই অভিমানে মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন করণ। উপরন্তু নেটদুনিয়ায় জোর সমালোচনার জেরে চ্যানেল কর্তৃপক্ষও তাঁর জনপ্রিয় চ্যাট শো নিয়ে আসতে সন্দিহান এই মুহূর্তে! এমতাবস্থায়, করণ জোহর (Karan Johar) মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন বলেই জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুশান্তের (Sushant Singh Rajput) আকস্মিক মৃত্যু যে গোটা বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! নেপোটিজম থেকে শুরু করে প্রতিপত্তিশালীদের হুমকি দেওয়া, এমন অনেক বিষয়ই উঠে আসছে। নেপোটিজম নিয়ে অভিযোগের তীর মূলত করণ জোহরের দিকে। তবে নেটদুনিয়ায় ক্রমাগত আক্রমণের পরও এই বিষয়ে কোনওরকম মুখ খোলেননি করণ। কারণ? তাঁর আইনজীবীরা এই মুহূর্তে তাঁকে চুপ করে থাকারই পরামর্শ দিয়েছেন। জল এতদূর গড়িয়েছে যে, নেটিজেনদের কদর্য মন্তব্য বাণে বিদ্ধ হয়ে করণ টুইটারে সমস্ত তারকাদের আনফলো করে দিয়েছেন।

karan johar

 

[আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর পর সাংবাদিকদের তথ্য পাচার! মুম্বই পুলিশের নজরে ‘রহস্যময়ী’ অভিনেত্রী]

ঠিক কী বললেন করণের বন্ধু? “এই মুহূর্তে কোনওরকম কথা বলার অবস্থাতেও নেই করণ। ভাগ্যের কাছে হেরে যাওয়া এক মানুষে পরিণত হয়েছে ও। যখনই ওকে আমরা বন্ধুরা ফোন করি, ও কান্নাকাটি শুরু করে দেয়। দিন-রাত চোখের জল ফেলছে আর একটাই প্রশ্ন করছে যে, কী অন্যায় ও করেছে যে ওকে এমন ব্যবহার পেতে হচ্ছে! ওঁকে নিয়ে খুবই চিন্তায় আছি”, জানান করণের বন্ধু।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, “করণ যেভাবে বহু বছর ধরে ট্রোলড হয়ে আসছে, ও ভেবেছিল যে ওঁর গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। কিন্তু সুশান্তের মৃত্যুর পর থেকে যে ব্যবহারটা ও পেল, তাতে আর নিজেকে সামলাতে পারছে না ও! পাশাপাশি ওঁর কাছের মানুষদেরও যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে সত্যিই ভীষণ বিচলিত হয়ে পড়েছে করণ। এমনকী, ওঁর মাত্র তিন বছর বয়সি ছেলে-মেয়েকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়! অনন্যা পান্ডের সঙ্গে যেখানে সুশান্তের কোনও যোগাযোগও নেই, তাঁকেও সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যা করার পরামর্শ দেওয়া হচ্ছে সুশান্তের মৃত্যুশোক ভোলার জন্য! অনুরোধ করছি, এরকম ব্যবহার করবেন না। অনন্যা বাচ্চা মেয়ে।”

[আরও পড়ুন: দিশার রহস্যমৃত্যুর সঙ্গে যোগ সুশান্তের মৃত্যুর! মুখ খুলল প্রাক্তন ম্যানেজারের পরিবার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.