Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Shiladitya Maulik

পিতৃহারা শিলাদিত্য মৌলিক, বাবাকে হারিয়ে শহর থেকে দূরে শোকবিহ্বল পরিচালক

দুঃসংবাদ পেয়েই মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন পরিচালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৫, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৫, ১৫:১২

options
link
পিতৃহারা শিলাদিত্য মৌলিক, বাবাকে হারিয়ে শহর থেকে দূরে শোকবিহ্বল পরিচালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মসূত্রে শহর থেকে দূরে মুম্বইতে শিলাদিত্য মৌলিক। সিনেমার কাজ নিয়েই মায়ানগরী পাড়ি দিয়েছিলেন পরিচালক। তবে ঘুণাক্ষরেও টের পাননি, ফিরে এসে আর বাবার সঙ্গে দেখা হবে না! বুধবার আচমকাই বাবার মৃত্যুসংবাদ পেয়ে তড়িঘড়ি কলকাতায় রওনা দিয়েছেন শিলাদিত্য (Shiladitya Maulik)।

পুত্র শিলাদিত্য পরিচালিত সিনেমায় অভিনয়ও করেছেন। সূর্য ছবিতে কাজ করেছেন। এমনকী মুক্তির অপেক্ষায় থাকা ‘চড়ক’ সিনেমাতেও অভিনয় করেছেন শিলাদিত্যর বাবা। পরিচালকের একটাই আক্ষেপ, “বাবাকে আর নতুন ছবিটা দেখানো হল না।” শিলাদিত্য জানিয়েছেন, তাঁর বাবার শরীরে অসুস্থতার কোনও লক্ষ্মণই ছিল না। সম্পূর্ণ সুস্থই ছিলেন। বুধবার সকালে পরিচালকের মা রোজকার মতো চা দিতে গিয়ে দেখেন, তাঁর স্বামী অসুস্থবোধ করছেন। চোখ উলটে গিয়েছে। তখনই তড়িঘড়ি ছেলেকে ফোনে ধরেন। খবর পেয়েই শিলাদিত্য বন্ধুবান্ধবদের ফোন করে জানান। এরপরই তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে রওনা হন সকলে। কিন্তু যেতে যেতে রাস্তাতেই সব শেষ! কান্না ধরা কণ্ঠে সংবাদমাধ্যমের কাছে জানালেন শিলাদিত্য।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, এই মুহূর্তে উড়ানে মুম্বই থেকে কলকাতার পথে রওনা দিয়েছেন পরিচালক। ‘সোয়েটার’, ‘আবার বছর কুড়ি পর’, ‘সূর্য’র মতো একাধিক বাংলা সিনেমা পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। বিজ্ঞাপনীজগতেও পরিচালক হিসেবে তাঁর বেশ সুখ্যাতি রয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.