Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Anik Dutta

প্রকাশ্যে অনীকের ‘অপরাজিত’ ছবির প্রথম ঝলক, ফিরল ‘পথের পাঁচালী’র নস্ট্যালজিয়া

কবে মুক্তি পাবে এই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২২, ২১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২২, ২১:৫২

options
link
প্রকাশ্যে অনীকের ‘অপরাজিত’ ছবির প্রথম ঝলক, ফিরল ‘পথের পাঁচালী’র নস্ট্যালজিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই পরিচালক অনীক দত্তর (Anik Dutta) ছবি ‘অপরাজিত’ (Aparajito) খবরের শিরোনামে। প্রথমে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) লুকে অভিনেতা জিতু কমলকে দেখে হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। নেটিজেনরা তো সত্যজিতের সঙ্গে জিতু কমলের চেহারার হুবহু মিল দেখে একেবারে হতবাক। সেই থেকেই এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহর সূত্রপাত। এরই মাঝে নেটিজেনদের নজরে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় এই ছবির লোগো নিয়ে পরিচালক অনীক ও গ্রাফিকশিল্পী রাজকমল আইচের মধ্যে তরজা। তবে সে গল্পে না হয় থাক। নতুন খবর হল, সে সব বিতর্ক উড়িয়ে মঙ্গলবার প্রকাশ্যে আসছে অনীকের ‘অপরাজিত’র পোস্টার। আর তার আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবির এক ঝলক শেয়ার করল ছবির টিম।

ঝলকে দেখা মিলল সাদা কালো ফ্রেম। সঙ্গে কাশবন আর রেলগাড়ি।  সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র স্মৃতিকে উসকে দিল অনীকের এই ‘অপরাজিত’র ১০ সেকেন্ডের ঝলক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘গর্ভপাত করাতে বাধ্য করেছে নামী পরিচালক’, কঙ্গনার শোয়ে বিস্ফোরক মন্দানা করিমি ]

১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সেই ছবি তৈরির নেপথ্য কাহিনি ‘অপরাজিত’ ছবিতে তুলে ধরেছেন অনীক দত্ত। চরিত্রগুলোর নাম ও ঘটনার বিবরণ কিছুটা পালটে নিয়েছেন পরিচালক। তাই এখানে মূল চরিত্রের নাম অপরাজিত রায় (জিতু কমল)। আর তিনি তৈরি করছেন ‘পথের পদাবলী’ নামের ছবি। অনেক বাধা-বিপত্তির মোকাবিলা করে ‘পথের পাঁচালী’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। সেই কাহিনিই সিনেমার মাধ্যমে বলতে চলেছেন পরিচালক।

[আরও পড়ুন: অভিনয় ছেড়ে ধর্মের পথে এই বাংলাদেশি অভিনেত্রী, নিয়মিত পরবেন হিজাব!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.