Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Squid Game

যৌন হেনস্তায় দোষী সাব্যস্ত ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা, কারাদণ্ডের নির্দেশ আদালতের

সব অভিযোগ অস্বীকার করেছিলেন ওই অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৫, ০০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৫, ০০:০১

options
link
যৌন হেনস্তায় দোষী সাব্যস্ত ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা, কারাদণ্ডের নির্দেশ আদালতের zoom
ছবি: সংগৃহীত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাউথ কোরিয়ার অভিনেতা ও ইয়াং সু তাঁর ‘ওহ ইল নাম (প্লেয়ার ০০১)’, ‘স্কুইড গেম’ সিরিজে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছেন। যৌন হেনস্তার মামলায় এই ৮০ বছর বয়সি অভিনেতা দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। সূত্র মারফত জানা গিয়েছে সুওন জেলা আদালতের সিওংনাম শাখা তাঁকে সাজা শুনিয়েছে।

২০২২ সালে এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মহিলা। তারই পরিপ্রেক্ষিতে এই সাজা ঘোষণা করেছে আদালত। জানা গিয়েছে, ২০১৭ সালের একটি ঘটনার ভিত্তিতে ওই মহিলা অভিযোগ দায়ের করেন ২০২২ সালে। পরে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন ওই অভিনেতা। কিন্তু আদালতে সেই মামলা চলতে থাকে। অভিনেতা নিজেকে বরাবর নির্দোষ দাবি করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৪-এ আদালত থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, অভিযোগকারিণীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। কারণ তিনি বিষয়টা নিয়ে বেশি শোরগোল করতে চান না। অবশেষে আদালত এই মামলায় রায় ঘোষণা করে অভিনেতাকে দোষী সাব্যস্ত করেছে। প্রসঙ্গত, অভিনেতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করে চলেছেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.