Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

সানি লিওনের পর এবার ভারতীয় ছবিতে দেখা যাবে এই পর্নস্টারকে

চেনেন এঁকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৪:০৯

options
link
সানি লিওনের পর এবার ভারতীয় ছবিতে দেখা যাবে এই পর্নস্টারকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি লিওনের পর তিনিই নাকি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পর্নস্টার। এখন আর সে কাজ করেন না বটে তবে নেটদুনিয়ায় সদা সচল তিনি। নিয়মিত ভিডিও আপলোড করেন। তার চাহিদাও তুঙ্গে। প্রকাশ্যে না হলেও নিভৃতে অনেকেই দেখেন ভিডিওগুলি। তবে এবারে শুধু ভিডিও নয়, পূর্ণ দৈর্ঘের ফিচার ফিল্মে আত্মপ্রকাশ করতে চলেছেন মিয়া খালিফা। সূত্রের খবর মানলে, মালয়ালম ছবির মাধ্যমেই ভারতীয় ছবিতে হাতেখড়ি হতে চলেছে প্রাক্তন পর্নস্টারের।

Advertisement

[প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফিরিয়ে নিলেন নওয়াজ]

শোনা গিয়েছে, মালয়ালম ছবি ‘চুংকজ’-এর সিক্যুয়েলে দেখা যাবে মিয়াকে। ঘটনার সত্যতা কিছুটা হলেও স্বীকার করে নিয়েছেন পরিচালক ওমর লুলু। পরিচালক জানান, মিয়ার সঙ্গে তাঁর কথা হয়েছে। সব ঠিক থাকলে ‘চুংকজ ২’-তে আইটেম নম্বর করবেন প্রাক্তন পর্নস্টার। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে বিশেষ চরিত্রেও দেখা যেতে পারে তাঁকে। চিত্রনাট্যের প্রয়োজনে সব ঠিক হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[অডিশনের নামে কুপ্রস্তাব, বিস্ফোরক অভিযোগ বাঙালি অভিনেত্রীর]

মালয়ালম অ্যাডাল্ট কমেডি ‘চুংকজ’। ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত ছেলের মধ্যে পড়তে আসে একটি মেয়ে। তাঁকে কেন্দ্র করে চার বন্ধুর টানাপোড়েন নিয়েই ছবির গল্প। ২০১৭ সালের আগস্ট মাসে মুক্তি পেয়েছে সিনেমাটি। পেয়েছে সুপারহিটের তকমা। তারই সিক্যুয়েল নিয়ে আসছেন ওমর। মিয়া ছাড়াও ছবিতে দেখা যাবে অভিনেত্রী হানি রোজকে। বাকি কলাকুশলী এখনও ঠিক হয়নি। চলছে চিত্রনাট্যের কাজ।

[জওয়ানদের জন্য নিজের হাতে ‘ঘর কা খানা’ তৈরি করলেন অক্ষয়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.