Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Golden Globes 2025

হাতছাড়া গোল্ডেন গ্লোবস, আশা জাগিয়েও দৌড়ে টিকল না ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’

২টি বিভাগে মনোনীত হলেও গোল্ডেন গ্লোবস এল না ভারতে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২৫, ০৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২৫, ০৯:২৮

options
link
হাতছাড়া গোল্ডেন গ্লোবস, আশা জাগিয়েও দৌড়ে টিকল না ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি সম্মানে পুরস্কৃত হয় পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ (All We Imagine As Light)। গত ডিসেম্বর মাসেই গোল্ডেন গ্লোবস-এর (Golden Globes 2025) মনোনয়নে সেরার সেরা তালিকায় নাম তুলেছিল এই ছবি। তবে শেষপর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে পারল না। আশা জাগিয়েও জ্যাকওয়াস অডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’-এর কাছে হেরে গেল পায়েলের কানজয়ী সিনেমা।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর জন্য গোল্ডেন গ্লোবস-এর সেরা পরিচালক বিভাগে শন বাকের (আনোরা), এডওয়ার্ড বার্জার (কনক্লেভ), কর্বাট (দ্য ব্রুটালিস্ট), কোরাইল ফারগেট (দ্য সাবসটেন্স)-এর মতো পরিচালকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন পায়েল কাপাডিয়া। তবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন ‘দ্য ব্রুটালিস্ট’ পরিচালক কর্বাট। পাশাপাশি ইংরেজি ছাড়া অন্য ভাষার মোশন পিকচার্স-এর মনোনয়নের তালিকাতেও ঠাঁই পেয়েছিল ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সেই বিভাগেও পুরস্কার হাতছাড়া। পায়েলের ছবিকে টেক্কা দিয়ে সেরা নন ইংলিশ সিনেমার পুরস্কার জিতে নিল জ্যাকওয়াস অডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’। সংশ্লিষ্ট বিভাগে উক্ত দুই ছবির সঙ্গে মনোনয়নের তালিকায় ছিল ‘আই অ্যাম স্টিল হিয়ার’, ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’, ‘দ্য সিড অব স্যাক্রেড ফিগ’, ‘ফ্লো’-এর মতো সিনেমাগুলো।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ আগেই কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে। ফিল্ম সমালোচকদের কাছে এই ছবি ভারতীয় ছবির এক মাইলফলক। তবুও পায়েলের এই ছবিকে ভারতের তরফ থেকে অস্কারে না পাঠানোয় সিনেমহলের এক শ্রেণির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। যে ছবি গোটা বিশ্বের মানুষের কাছে প্রশংসিত, সেই ছবিকে অস্কারের জন্য না বেছে, কেন কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ অস্কার দৌড়ে শামিল হয়েছিল, তা নিয়েও বিতর্ক উঠেছিল। তবে অস্কারের দৌড় থেকে একেবারেই ‘লাপাতা’, কিরণের গাঁয়ের বধূর গল্প। আর অন্যদিকে পায়েলের ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বছরের সেরা সিনেমার তালিকায় শীর্ষে স্থানও পেয়েছে গোল্ডেন গ্লোবস-এর দুটি বিভাগে মনোনয়নের পাশাপাশি। তবে শেষ পর্যন্ত পুরস্কার ঘরে আনতে পারেনি। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.