Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Alia Bhatt

‘কফি উইথ করণ’ শোয়ে ফুলশয্যার ‘গোপন কথাটি’ ফাঁস করে দিলেন আলিয়া! দেখুন ভিডিও

আগামী ৭ জুলাই থেকে দেখা যাবে ‘কফি উইথ করণ' শোয়ের নতুন মরশুম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২২, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২২, ১২:১৮

options
link
‘কফি উইথ করণ’ শোয়ে ফুলশয্যার ‘গোপন কথাটি’ ফাঁস করে দিলেন আলিয়া! দেখুন ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৭ জুলাই থেকে দেখা যাবে ‘কফি উইথ করণ সিজন ৭’। প্রথম পর্ব থেকেই বেশ রোমাঞ্চকর হতে চলেছে করণ জোহর (Karan Johar) সঞ্চালিত শো। বিশেষ এই পর্বে অতিথি হিসেবে আসছেন রণবীর সিং (Ranveer Singh) এবং আলিয়া ভাট (Alia Bhat)। আর মেন্টর করণ জোহরের সামনের সোফায় বসেই ফুলশয্যার রাতের গোপন কথা ফাঁস করে দিয়েছেন আলিয়া।

Alia-Ranveer-2

Advertisement

গত ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া।  জুন মাসের সাতাশ তারিখ আবার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়ে দিয়েছেন। অনেকেই আশা করেছিলেন ‘কফি উইথ করণ’ (Koffee With Karan S7) শোয়ের এই নতুন মরশুমে স্বামী রণবীর সিংয়ের সঙ্গেই আসবেন আলিয়া। কিন্তু রণবীর কাপুরের বদলে তিনি বন্ধু রণবীর সিংয়ের সঙ্গী হয়ে করণের শোয়ে আসেন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: নস্ট্যালজিয়া উসকে ৩০০ কোটির বাজেটে ফিরছে ‘শক্তিমান’, কাকে দেখা যাবে এই চরিত্রে?

নতুন মরশুমের প্রথম এপিসোডের আগাম ঝলক প্রকাশ করেছেন করণ। সেখানেই প্রথম অতিথি হিসেবে আলিয়া ও রণবীর সিংয়ের পরিচয় করিয়ে দেন। প্রশ্নোত্তর চলাকালীন করণ আলিয়ার কাছে জানতে চান, বিয়ে সম্পর্কে তিনি এমন কী রটনা শুনেছিলেন যা এক্কেবারেই সত্যি নয়। সেই প্রশ্নের জবাই অভিনেত্রী জানান, বিয়ের পর ফুলশয্যা বলে কিছু হয় না। শুধুই ক্লান্তি থেকে যায়। আলিয়ার কথা শুনে করণ  ও রণবীর সিং দু’জনেই হেসে ওঠেন। 

Alia-Ranveer-1

উল্লেখ্য, বেশ নাটকীয়ভাবেই নতুন মরশুমের ঘোষণা করেছিলেন করণ জোহর। চলতি বছরের মে মাসে আচমকা বলিউডের প্রযোজক-পরিচালক জানান ‘কফি উইথ করণ’ শোয়ের নতুন মরশুম আর দেখা যাবে না। তাতেই খবর ছড়ায়, জনপ্রিয় টক শো নাকি বন্ধ হয়ে যাচ্ছে। ঘোষণার কয়েক ঘণ্টা পরে আবার সারপ্রাইজ দেন করণ। সোশ্যাল মিডিয়ায় প্রযোজক-পরিচালক জানিয়ে দেন, টেলিভিশনে বন্ধ হলেও, ‘কফি উইথ করণ‘ এবার থেকে দেখা যাবে OTT-তে। ডিজনি প্লাস হটস্টারেই দেখা যাবে করণের এই টক শোর নতুন সিজন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

[আরও পড়ুন: প্রযোজনায় নেমেই চমক দিলেন আলিয়া ভাট, ‘ডার্লিং’ ছবির টিজারে ভরপুর রহস্য

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.