Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Kamal Haasan

‘মাতৃভূমি আগে, সিনেশিল্প অপেক্ষা করুক’, ভারত-পাক যুদ্ধ জিগিরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বার্তা কমল হাসানের

দেশ, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে সমস্বরে গর্জন বিনোদন ইন্ডাস্ট্রির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ১৬:৪২

options
link
‘মাতৃভূমি আগে, সিনেশিল্প অপেক্ষা করুক’, ভারত-পাক যুদ্ধ জিগিরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বার্তা কমল হাসানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে যুদ্ধের জিগির। ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। পহেলগাঁও সন্ত্রাসের পর জঙ্গি গোষ্ঠীগুলির ‘আশ্রয়’ পাকিস্তানকে কোনওরকম রেয়াত করতে নারাজ ভারত। এমন আবহে স্বাভাবিকভাবেই দেশ, সেনাবাহিনীর জয়গান গেয়ে সমস্বরে গর্জন ছেড়েছে বিনোদন ইন্ডাস্ট্রি। আমজনতার পাশাপাশি তারকারাও একজোট। মাতৃভূমি রক্ষার লড়াইয়ে দেশের সেনাবাহিনী যখন রণক্ষেত্রে তখন এমন আবহে বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিতে নারাজ তারকারা। কেউ কনসার্ট বাতিল করছেন তো কেউ বা আবার সিনেমার প্রচারের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। এমতাবস্থায় কমল হাসান (Kamal Haasan) ‘ঠাগ লাইফ’ ছবির মিউজিক লঞ্চ পিছিয়ে দিয়ে সাফ বার্তা দিলেন, “মাতৃভূমি আগে, সিনেশিল্প অপেক্ষা করতে পারে।”

ভারত-পাক সংঘাতের (India-Pakistan Tension) আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা সিনেশিল্পের স্বার্থকে এগিয়ে রাখতে নারাজ সিনেদুনিয়ার তারকারা। ‘ঠাগ লাইফ’ ছবির প্যান ইন্ডিয়া রিলিজের জন্য কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক মনি রত্নম। কথা ছিল, ১৬ মে চেন্নাইয়ে বড় করে মিউজিক লঞ্চের অনুষ্ঠান হবে। কিন্তু এমন উত্তপ্ত আবহে সেই প্রচার অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন কমল হাসান এবং মনি রত্নম উভয়েই। দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের কথায়, “শিল্প এখন অপেক্ষা করুক, আমাদের কাছে ভারত আগে। আমাদের সেনারা যখন মাতৃভূমির প্রতিরক্ষায় অদম্য সাহস নিয়ে সামনের সারিতে লড়ছে, তখন আমার বিশ্বাস, এটা উদযাপনের সময় নয়। নীরবে ঐক্যবদ্ধ হওয়ার সময়। তাই দেশের সীমান্তে যা ঘটছে এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের অনুষ্ঠানের ১৬ মে’র মিউজিক লঞ্চ অনুষ্ঠান স্থগিত রাখলাম। পরে নতুন দিনক্ষণ জানিয়ে দেব।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, এমন যুদ্ধ জিগিরের ফলে রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় রিলিজ না করে ৯ মে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শুক্রবার আবু ধাবির কনসার্টও বাতিল করেছেন অরিজিৎ সিং। ১০ মে, শনিবার মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন উষা উত্থুপও। নবীন প্রজন্মের জনপ্রিয় সেতারবাদক রিষভ রিখিরাম শর্মা ইন্দোরের শো স্থগিত রেখেছেন। এর আগে ব্রিটেন সফর বাতিল করেছেন সলমন খান। শোন যাচ্ছে, ব্রিটেনে শাহরুখ-কাজলের যে মূর্তি উন্মোচনের কথা ছিল, সেটাও ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে বাতিল করা হয়েছে। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারক মেহেতা কা উলটা চশমা’য় মাদার্স ডে স্পেশাল যে অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা ছিল, নির্মাতাদের তরফে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এখনই মুক্তি পাচ্ছে না টিভিএফের সিরিজ ‘ভেরি পারিবারিক ২’। দর্শকদের উদ্দেশে নির্মাতাদের ঘোষণা, ‘একটু ধৈর্ষ ধরুন।’ বলিউড, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তাবড় প্রযোজনা সংস্থা হোক কিংবা টেলিভিশন, ওটটি প্ল্যাটফর্ম, সকলে একযোগে সমস্ত অনুষ্টান স্থগিত রেখেছেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.