সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পঁচিশ বছর বয়সেই নিজেকে শেষ করে দিলেন ‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ে। পুণের ফ্ল্যাট থেকে শচীনের ঝুলন্ত দেহ উদ্ধার করে তাঁর পরিবার। এহেন দুঃসংবাদে ফের সিনেদুনিয়ায় শোকের আবহ। কেন চরম সিদ্ধান্ত নিলেন বছর পঁচিশের ‘জামতারা’ অভিনেতা? তদন্তে পুলিশ।
শচীন চাঁদওয়াড়ের এহেন অকাল মৃত্যুসংবাদ নাড়িয়ে দিয়েছে হিন্দি এবং মারাঠি সিনেজগতকে। ‘জামাতারা ২’ ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে নবাগত অভিনেতা হিসেবে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। মারাঠি বিনোদুনিয়াতেও অল্প বয়সেই খ্যাচি অর্জন করতে পেরেছিলেন শচীন। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও ছিলেন শচীন চাঁদওয়াড়ে। পুণের একটি আইটি পার্কে কাজ করতেন। পরিবার বন্ধুদের কাছে হাসুখুশি মেজাজের বলেই পরিচিত ছিলেন অভিনেতা। তবুও কেন আত্মহননের পথ বেছে নিতে হল শচীনকে? ভেবে কূলকিণারা পাচ্ছেন ঘনিষ্ঠরা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ২৩ অক্টোবর পুণের ফ্ল্যাট থেকে শচীন চাঁদওয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে তাঁর পরিবার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি! সেখানে শচীনের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় অন্য এক হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবার। সেখানেই ২৪ অক্টোবর দুপুর দেড়টা নাগাদ মৃত্যু হয় ‘জামতারা’ খ্যাত অভিনেতার।
বিগত কয়েক দিন ধরেই বলিউডে শোকসংবাদের ভিড়। কালীপুজোর রাতে গোবর্ধন আসরানির প্রয়াণ। তার দিন দুয়েকের ব্যবধানে চলে গেলেন ‘অ্যাড গুরু’ পীযূষ পাণ্ড। তার পরদিনই শনিবার সতীশ সাহের মৃত্যুসংবাদ আসে। এমন শোকের আবহেই এবার ‘জামতারা’ খ্যাত শচীন চাঁদওয়াড়ের মৃত্যুসংবাদে শোকাচ্ছন্ন সিনেদুনিয়া।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন