Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Jeet

বলিউডি নায়কদেরকে টেক্কা জিতের, ‘চেঙ্গিজ’ ছবির হিন্দি টিজারে চমক টলি সুপারস্টারের

২১ এপ্রিল গোটা দেশে ছবিটি মুক্তি পাবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৩, ১৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৩, ১৫:৪৮

options
link
বলিউডি নায়কদেরকে টেক্কা জিতের, ‘চেঙ্গিজ’ ছবির হিন্দি টিজারে চমক টলি সুপারস্টারের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন। আর এবার  টলিউডের সুপারস্টার জিৎ প্রকাশ্য়ে আনলেন তাঁর নতুন ছবি ‘চেঙ্গিজ’-এর হিন্দি টিজার। বলিউড পরিচালক নীরজ পাণ্ডের হাত ধরেই এবার হিন্দি সংলাপে দর্শকদের মন ভরাবে বাংলার জিৎ।

একেই বলে জিৎ কা কামাল! বাংলার সুপারস্টার জিৎ এবার সংলাপে দর্শকদের মন ভরাবে হিন্দি সংলাপে! এমনটাই ঘটতে চলেছে এবার ইদে। ভাবছেন এ আবার কেমন কাণ্ড? ব্যাপারটা বিশদে বলা যাক বরং।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বড়সড় ঘোষণা করে ফেললেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। তাঁর ছবি চেঙ্গিজ শুধু বাংলাতে নয়। একই সঙ্গে, একই দিনে মুক্তি পাবে হিন্দি ভাষাতেও। সোশ্যাল মিডিয়ায় এমন চমক দিয়ে জিৎ জানালেন, বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এরকম ঘটতে চলেছে। তবে শুধু এই ঘোষণা নয়। সঙ্গে জিৎ শেয়ার করলেন চেঙ্গিজ ছবির নতুন পোস্টারও। ছবিটি মুক্তি পাবে ২১ এপ্রিল।

[আরও পড়ুন: ‘আমার চেয়েও প্রতিভাবান’, নেটদুনিয়ায় ‘ছোট্ট পাঠান’কে খুঁজে পেলেন শাহরুখ,কে এই খুদে? ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। আর এবার নতুন ছবি ‘চেঙ্গিজে’র মধ্যে দিয়ে ফের অনুরাগীদের সারপ্রাইজ দিতে চলেছেন জিৎ। অ্যাকশন থ্রিলার ‘রাবণ’-এ সঙ্গে ছিলেন তনুশ্রী চক্রবর্তী, লহমা ভট্টাচার্য। ‘চেঙ্গিজ’-এর টিজারেও ভরপুর অ্যাকশনের আভাস পাওয়া যাচ্ছে। ছবির অ্যাকশন ডিরেক্টর আবার স্টান্ট সিলভা। দাক্ষিণাত্যে যাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে।

জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে ছবির গল্পে। কলকাতার নানা জায়গাতে শুরু হয়েছে ছবির শুটিং। ‘চেঙ্গিজ’-এ জিতের বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহিত রায়, শতাফ ফিগারকে। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: সোনু নিগমের বাবার ফ্ল্যাট থেকে উধাও নগদ ৭২ লক্ষ টাকা, গ্রেপ্তার প্রাক্তন গাড়িচালক ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.