Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Jiah Khan

জিয়া খান মৃত্যু মামলার রায় আজ, সূরজ কি নির্দোষ?

মামলা নিয়ে কী বলছেন জিয়ার মা রাবিয়া খান?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৩, ০৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৩, ০৯:৩৮

options
link
জিয়া খান মৃত্যু মামলার রায় আজ, সূরজ কি নির্দোষ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে পার হয়েছে ১০ বছর। তবে এখনও বলিউড ভুলতে পারেনি মিষ্টি অভিনেত্রী জিয়া খানের কথা। সঙ্গে ভুলতে পারেনি জিয়ার অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনাকে। মুম্বই আদালতে আজ অর্থাৎ ২৮ এপ্রিল সেই মামলারই রায় । গোটা বলিউড তাকিয়ে রয়েছে এই রায়ের দিকে। আদালতে কি দোষী প্রমাণিত হবে আদিত্য পাঞ্চলির ছেলে সূরজ? নাকি তিনি নির্দোষ?

২৫ বছরের জিয়ার দেহ উদ্ধার হয়েছিল ২০১৩ সালের ৩ জুন, জুহুর বাড়ি থেকে। ঘটনায় জিয়ার মা রাবিয়া খান মুম্বইয়ের আদালতে মামলা দায়ের করেছিলেন সূরজের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই। যদিও জামিনে ছাড়া পান সূরজ, এর পর তদন্ত গড়িয়েছে ১০ বছর ধরে। এর মাঝে জিয়ার মা নানারকম চেষ্টা করে গিয়েছেন ন্যায় পাওয়ার জন্য। ঠিক এই সময়েই সলমন খানের হাত ধরে বলিউডে পা-ও রাখেন সূরজ পাঞ্চলি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘তোমার বিয়েতে নাচব’, পাঁচ ছক্কা হাঁকানো রিঙ্কুকে ম্যাচের পর বিশেষ বার্তা শাহরুখের ]

এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে জিয়া খান ও সূরজ পাঞ্চলির পরিবার। সংবাদ মাধ্যমে জিয়ার মা জানিয়েছেন, ”আমি ন্যায়ের দিকেই তাকিয়ে আছি। জিয়ার সঙ্গে আমার সম্পর্ক এখন পুরোটাই ভগবানের হাত ধরে। শুনানি নিয়ে কিছুই বলতে চাই না। আশা রাখছি শুধু।”

অন্যদিকে, আদিত্য পাঞ্চলির স্ত্রী এবং সূরজের মা জরিনা ওয়াহব জানিয়েছেন, ”আমার ছেলে যখন আমার দিকে তাকায়, ওর চোখে অদ্ভুত যন্ত্রণা দেখতে পাই। মা হয়ে সেটা ভাল লাগে না। আমার ছেলে সত্য়িই নির্দোষ। এটা প্রমাণ হবেই।”

[আরও পড়ুন: বিমানবন্দরে সলমনকে ছুঁয়ে দেখতে এগিয়ে এলেন ফ্যান , এক ধাক্কা যুবককে! ভিডিও ভাইরাল ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.