Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Kareena Kapoor

এবার গোয়েন্দা অবতারে করিনা কাপুর খান, প্রকাশ্যে ‘বাকিংহাম মাডার্স’ ছবির ফার্স্টলুক

হলিউড অভিনেত্রী কেট উইনস্লেটের একটি সিরিজের আদলে তৈরি হচ্ছে এই ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১৭:১৯

options
link
এবার গোয়েন্দা অবতারে করিনা কাপুর খান, প্রকাশ্যে ‘বাকিংহাম মাডার্স’ ছবির ফার্স্টলুক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক নতুন অবতারে পর্দায় ফিরছেন করিনা কাপুর খান। এবার তাঁকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে। পরিচালক হনসল মেহেতার নতুন ছবি ‘বাকিংহাম মাডার্স’ ছবিতেই গোয়েন্দা অবতারে অভিনয় করবেন করিনা।

জানা গিয়েছে, হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অফ ইস্টটাউন’-এ কেট উনস্লেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার আদলেই তৈরি হয়েছে করিনার এই চরিত্র। এই ছবির শুটিং সদ্য শেষ করেছেন সইফ ঘরনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা (Kareena Kapoor) বললেন, ‘মেয়ার অফ ইস্টটাউন আমার ভীষণ ভীষণ প্রিয় একটা সিরিজ। যখন হনসল আমার কাছে চিত্রনাট্য নিয়ে এসেছিলেন, আমি শুধু বললাম, এমন কাজের জন্যই বেঁচে ছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় আমার জীবনে প্রথম বার। চরিত্রটি করতে পেরে আমি সত্য়িই ধন্য।’

[আরও পড়ুন: পাঁচ দিনে পাঁচশো কোটি আয় পাঠানের, ছবি নিষিদ্ধ করার দাবিতে সিনেমা হলে ভাঙচুর]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

অন্য়দিকে পরিচালক সুজয় ঘোষের একটি থ্রিলার ছবির শুটিংও শেষ করেছেন করিনা। ইতিমধ্য়েই এই ছবির শুটিং হয়ে গিয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। এই ছবির পরেই হনসল মেহেতার নতুন ছবি সই করেছিলেন করিনা।

[আরও পড়ুন: হিন্দি গান কেন গাইছেন? কৈলাস খেরকে লক্ষ্য করে ছোঁড়া হল বোতল, ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.