Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Koneenica Banerjee

হাসপাতালে ভর্তি মা, কীভাবে কাটছে কনীনিকার জন্মদিন?

জন্মদিনের প্ল্যান শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৪, ১৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৪, ১৯:১০

options
link
হাসপাতালে ভর্তি মা, কীভাবে কাটছে কনীনিকার জন্মদিন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে বড্ড মন খারাপ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। আর হবে নাই বা কেন? মা অসুস্থ। ভর্তি রয়েছেন হাসপাতালে। এই অবস্থায় কোন মেয়ের মন ভালো থাকে! তাই জন্মদিন হলেও, তেমন কোনও উদযাপনে নারাজ কনীনিকা।

সংবাদ মাধ্যমকে কনীনিকা (Koneenica Banerjee) জানিয়েছেন, ”চেন্নাইয়ে চিকিৎসা করিয়ে দেড় মাস পর কলকাতায় ফেরেন মা। আবার দশ দিনের মাথায় অসুস্থ হয়ে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আজকে সত্যিই আলাদা করে জন্মদিন বলে কোনও উত্তেজনা অনুভব করছি না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রথমবার রুক্মিণীর বাবার সঙ্গে দেখা, নিজের পরিচয় কীভাবে দিলেন দেব? ভাইরাল ভিডিও]

প্রতিবার জন্মদিনে মায়ের হাতের পায়েস খান কনীনিকা। কিন্তু মা হাসপাতালে থাকায় এবার আর সেটা খাওয়া হল না। আপসোস নিয়ে কনীনিকা জানালেন, ”আজকে হাসপাতালে যখন মাকে হাসপাতালে দেখতে যাই, মা তো আমাকে দেখে অবাক। সন্তানের জন্মদিনে হাসপাতালের বিছানায় শুয়ে থাকাটা কোন মায়ের ভালো লাগে। আমিও তো একজন মা। সেটা বুঝি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koneenica Banerjee (@koneenica_banerjee)


সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ”চেন্নাইয়ে চিকিৎসা করিয়ে দেড় মাস পর কলকাতায় ফেরেন মা। আবার দশ দিনের মাথায় অসুস্থ হয়ে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আজকে সত্যিই আলাদা করে জন্মদিন বলে কোনও উত্তেজনা অনুভব করছি না।”

[আরও পড়ুন: সাদা পরেই ভোট দিচ্ছেন তারকারা, গণতন্ত্রের উৎসবেও কি সেট হল নতুন ফ্যাশন ট্রেন্ড?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.