সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাস্তবে নানা কাণ্ড করে থাকেন। বিশেষ করে বাচ্চারা তো এর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। কখনও শক্তিমান, কখনও সুপারম্যান বা স্পাইডারম্যান হয়ে ঝাঁপাঝাঁপি করে থাকে। তবে এবার হৃতিকের কৃষ ছবির কায়দায় স্টান্ট দেখাতে গিয়ে গুরুতর আহত হল কানপুরের এক ৮ বছরের স্কুল পড়ুয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কানপুরের একটি স্কুলের দোতলার ছাদ থেকে কৃষ সেজে ঝাঁপ দিয়েছে বাচ্চাটি। তবে প্রাণ রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে আপাতত বাচ্চাটি হাসপাতালে ভরতি।
[আরও পড়ুন: বোল্ড অবতারে নেটপাড়া কাঁপাচ্ছেন ‘হবু মা’ শুভশ্রী, এবার নিন্দুকদের ‘সাবধান’ করলেন]
এই স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এমনিতেই এই পড়ুয়া খুবই ডানপিটে। আমরা জেনেছি, বাচ্চাটি তার মায়ের কাছে বহুদিন ধরেই কৃষ হওয়ার জন্য় বায়না করত। তবে হঠাৎ করে স্কুলের ছাদ থেকে লাফ দেবে। তা বুঝতে পারেনি।
খবর অনুযায়ী, আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে পড়ুয়াকে। তার হাত ও পায়ে গুরুতর চোট রয়েছে। স্কুলের অন্যান্য পড়ুয়ারা এই ঘটনায় যাতে প্রভাবিত না হয়, তার দিকে নজর রাখা হচ্ছে।
[আরও পড়ুন: ‘ক্ষমতায় এসে সনাতন হিন্দুদের জন্য বহু কাজ করেছেন’, মোদির প্রশংসা ‘সীতা’ দীপিকার মুখে]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন