Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kunal Kamra row

‘গ্রেপ্তার করা যাবে না’, শিণ্ডে প্যারোডি বিতর্কে কুণাল কামরাকে ‘রক্ষাকবচ’ বম্বে হাই কোর্টের

কী জানাল বম্বে হাই কোর্ট?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ০৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ০৯:৪১

options
link
‘গ্রেপ্তার করা যাবে না’, শিণ্ডে প্যারোডি বিতর্কে কুণাল কামরাকে ‘রক্ষাকবচ’ বম্বে হাই কোর্টের zoom
কৌতুক শিল্পী কুণাল কামরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদ্রাজ হাই কোর্টের পর বম্বে উচ্চ আদালতেও বড় স্বস্তি কুণাল কামরার। কৌতুকছলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলায় কমেডিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের হয় মুম্বইতে। বুধবার সেই মামলার শুনানিতেই অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ পেলেন কৌতুকশিল্পী। বম্বে হাই কোর্ট জানিয়েছে, সংশ্লিষ্ট মামলায় কুণাল কামরাকে গ্রেপ্তার করার কোনও প্রয়োজন নেই।

বুধবার বিচারপতি সারাং কোটওয়াল এবং শ্রীরাম মোদকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই শুনানি শেষেই বম্বে হাই কোর্টের তরফে এখনই কুণাল কামরাকে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে আদালত জানিয়েছে, “চূড়ান্ত রায় না বেরনো পর্যন্ত আবেদনকারীকে কোনওভাবেই গ্রেফতার করা যাবে না। যেহেতু, ভারতীয় আইনের ৩৫ (৩) ধারায় এই মামলা নথিভুক্ত হয়েছে তাই গ্রেফতারি প্রয়োজন নেই এবং সম্পূর্ণ ঘটনার পর্যবেক্ষণ করার পরে গ্রেফতারির প্রসঙ্গও আসছে না।” উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় শিব সেনার দ্বিখণ্ডিত হওয়াকে ব্যাঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। গোটা মার্চ মাস জুড়ে সংশ্লিষ্ট ইস্যুতে মহারাষ্ট্রের রাজনীতি সরগরম ছিল। সেই রেশ অবশ্য এখনও থামেনি। মহারাষ্ট্র, তামিলনাড়ু মিলিয়ে একাধিক জায়গায় কৌতুকশিল্পীর বিরুদ্ধে দায়ের হয় মামলা। মাদ্রাজ উচ্চ আদালতে আগেই জামিনের আবেদন করে ছাড়পত্র পেয়েছিলেন কুণাল। এবার বম্বে হাই কোর্টে তরফেও কুণালকে স্বস্তি দেওয়া হল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিন কয়েক আগেই কৌতুক শিল্পী অভিযোগ করেন, মাদ্রাজ হাই কোর্টে জামিন পেলেও তাঁকে গ্রেপ্তার করার জন্য উঠেপড়ে লেগেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি থানায় এফআইআর দায়ের হয়েছে। সেই সব মামলায় কৌতুকশিল্পীকে তলব করে সমনও পাঠিয়েছে মুম্বই পুলিশ। সেই অভিযোগ থেকে নিস্তার পেতে তিনি তামিলনাড়ুর ভানুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদলতে জামিনের আবেদন করেন তিনি। কৌতুকশিল্পীকে আগাম জামিন দিয়েছে ওই আদালত। ট্রানজিট অ্যান্টিসিপেটারি বেল পেয়েছিলেন কুণাল। যার ফলে যে থানায় তাঁর বিরুদ্ধে মামলা, সেই থানার এলাকার বাইরে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। যার অর্থ মুম্বই পুলিশ কোনওভাবেই কুণালকে গ্রেপ্তার করতে পারবে না। এবার বম্বে উচ্চ আদালত জানিয়ে দিল, কৌতুকশিল্পীকে গ্রেপ্তারের প্রয়োজন নেই।

কুণাল কামরার ঘনিষ্ঠ মহলের দাবি, শিণ্ডে ইস্যুতে কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, সেখানেও হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েছেন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা তিনি চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.