Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lata Mangeshkar

Lata Mangeshkar Health Update: এখনও ICU-তে লতা মঙ্গেশকর, শারীরিক অবস্থা কেমন? জানালেন চিকিৎসক

কিংবদন্তি সংগীতশিল্পীকে দেখার অনুমতি কাউকে দেওয়া হচ্ছে না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২২, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২২, ১৭:৪১

options
link
Lata Mangeshkar Health Update: এখনও ICU-তে লতা মঙ্গেশকর, শারীরিক অবস্থা কেমন? জানালেন চিকিৎসক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও ICU-তে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar )। আরও কিছুদিন সেখানেই থাকতে হবে তাঁকে। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তেমন কোনও পরিবর্তন ঘটেনি। কিংবদন্তি সংগীতশিল্পীকে দেখার অনুমতি কাউকে দেওয়া হচ্ছে না। তাঁর শরীরিক অবস্থা সারাক্ষণ নজরে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি। 

গত সপ্তাহে কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। সেই কারণেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ICU-তে রেখে চিকিৎসা করা হচ্ছে। 

Lata Mangeshkar still in ICU ward but slight improvement of her health | Sangbad Pratidin

[আরও পড়ুন: Tsunami: জেগে উঠেছে সমুদ্রগর্ভের ‘ঘুমন্ত দানব’, সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা-রাশিয়া-সহ একাধিক দেশ]

এর আগের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, কিংবদন্তি শিল্পীর বয়সের কথা মাথায় রেখেই তাঁকে কমপক্ষে ১০ থেকে ১২ দিন ICU-তে রেখে চিকিৎসা করা হবে। দিদির শরীরিক অবস্থা আগের থেকে ভাল জানিয়েছিলেন আশা ভোঁসলেও (Asha Bhosle)। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আশা জানান, হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি। কিন্তু কড়া কোভিডবিধির কারণে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে লতা মঙ্গেশকরের স্বাস্থ্য সম্পর্কে তাঁকে সমস্ত খবর দেওয়া হয়েছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Here is what Asha Bhosle said about her sister Lata Mangeshkar's Health

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তকূলই নয়, উদ্বেগে চিকিৎসকরাও। সারাক্ষণ তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৯২ বছরের শিল্পীর আরোগ্য কামনা করেছেন।তাঁর সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শিল্পীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন: ‘ব্লাউজ পরে আসুন’, অন্তর্বাস পরে আসায় বিমানে উঠতে পারলেন না প্রাক্তন মিস ইউনিভার্স]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.