Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Laxmi Puja 2023

সংসারে থাকুক শ্রী, ‘লক্ষ্মীছেলে’র মতো নিষ্ঠা ভরে পুজোর বাজার সারলেন অনির্বাণ

সংসারে ভাঙনের খবরের মাঝেই 'পাকা কর্তা' অনির্বাণ ভট্টাচার্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ১৩:৪৩

options
link
সংসারে থাকুক শ্রী, ‘লক্ষ্মীছেলে’র মতো নিষ্ঠা ভরে পুজোর বাজার সারলেন অনির্বাণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে রমরমিয়ে ব্যবসা করছে ‘দশম অবতার’। সেই সুবাদেই এবার পুজোর মরসুমের বক্স অফিসে আয়ের নিরীখে ‘ফার্স্ট বয়’ অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। আর লক্ষ্মীর কৃপায় ছবির ক্যাশবাক্স যখন ফুলে ফেঁপে উঠেছে, তখন ধনদেবীর পুজোর (Laxmi Puja 2023) আয়োজনে হাত লাগিয়েছেন খোদ টলিউড অভিনেতা। বাজারে গিয়ে জনসাধারণের মধ্যে মিশে গিয়ে পুজোর ফলমূল কিনলেন।

অনির্বাণের কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মুখে মাস্ক। পরনে সাদামাটা টি-শার্ট, প্যান্ট। রীতিমতো বাড়ির ‘পাকা কর্তা’র মতো দরদাম করে পুজোর জিনিস কিনতে দেখা গেল অভিনেতাকে। প্রসঙ্গত, দিন কয়েক ধরেই টলিপাড়ার অন্দরে গুঞ্জন, অনির্বাণের সংসারে নাকি ভাঙন ধরেছে। শোনা যাচ্ছে, স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে অভিনেতার মনোমালিন্যের খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Durga Puja Carnival 2023: কার্নিভ্যালে মমতাকে ঘিরে চাঁদের হাট, পুলিশের বাইকে চড়ে মঞ্চে পৌঁছলেন বুম্বাদা]

যদিও সম্প্রতি এক সংবাদমাধ্যমে এপ্রসঙ্গে বলতে গিয়ে অনির্বাণের মন্তব্য, “কোনও অভব্য আচরণ করব না। বিষয়টা হোক বা না হোক চেষ্টা করব নিজের মধ্যে রেখেই সেগুলো সমাধান করার। কারণ, অনেকেই জড়িত এই বিষয়টির সঙ্গে।” আর সংসারে ভাঙন ধরার খবরের মাঝেই ‘লক্ষ্মীছেলে’র মতো মায়ের জন্য পুজোর বাজার করলেন অভিনেতা।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে একেবারে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়েই এক হয়েছিল অনির্বাণ-মধুরিমার চার হাত। থিয়েটার করার সুবাদেই বন্ধুত্ব। তারপর প্রেম এবং পরে পরিণয়। তবে বিয়ের তিন বছরের মধ্যেই অভিনেতার সংসারে ফাটলের খবর প্রকাশ্যে আসছে।

[আরও পড়ুন: ‘গদর ২’র পরই দাম বাড়িয়ে দিলেন সানি দেওল! ‘রামায়ণ’-এর হনুমান হতে হাঁকালেন চড়া দাম]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.