Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Khushi Kapoor

কোনও পুরুষসঙ্গী নয়, বিদেশি অভিনেত্রীর সঙ্গে বিয়েতে রাজি শ্রীদেবীকন্যা খুশি কাপুর!

খুশির কাণ্ড দেখে হইচই নেটপাড়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ০৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ০৯:৫৬

options
link
কোনও পুরুষসঙ্গী নয়, বিদেশি অভিনেত্রীর সঙ্গে বিয়েতে রাজি শ্রীদেবীকন্যা খুশি কাপুর! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী কাণ্ড দেখুন। এত লোক থাকতে শেষমেশ অভিনেত্রীর বিয়ের প্রস্তাবে রাজি হলেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট কন্য়া খুশি কাপুর! হ্য়াঁ, ঠিকই পড়েছেন। এমনটিই ঘটিয়ে ফেলেছেন খুশি কাপুর। সোজা কানাডিয়ান অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণনের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন খুশি।

অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণন

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। সম্প্রতি খুশি শাড়ি পরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যা দেখে রীতিমতো কাত খুশি কাপুরের (Khushi Kapoor) অনুরাগীরা। ঠিক এরই মাঝে টুক করে ইনস্টাগ্রামেই খুশিকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন কানাডার জনপ্রিয় অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণন। খুশির উদ্দেশ্যে মৈত্রেয়ী লেখেন, ‘বিয়ের জন্য তোমার হাত চাইছি!’ সঙ্গে সঙ্গে খুশিও জবাব দিলেন মৈত্রেয়ীকে। খুশি লিখলেন, ‘আমি তৈরি, কবে বল?’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’ নিয়ে দেশে লঙ্কাকাণ্ড, বক্সঅফিসেও মন্দা, মুখ লুকোতে লন্ডনে ‘রাবণ’ সইফ!]

জোয়া আখতারের পরিচালনায় বলিউডে ডেবিউ হচ্ছে খুশি কাপুরের। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’। ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করছেন শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্য নন্দা। এছাড়াও রয়েছেন বেদাঙ্গ রায়না, মিহির আহুজা, অদিতি দত ও যুবরাজ মেন্ডা। নভেম্বর মাসে স্ট্রিমিং জায়েন্টে মুক্তি পেতে পারে ‘দ্য আর্চিজ’।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ᴋʜᴜsʜɪ ᴋᴀᴘᴏᴏʀ (@khushi05k)

[আরও পড়ুন: ‘ইন্দিরা ইজ ইন্ডিয়া!’ ‘এমার্জেন্সি’র নতুন ঝলকে চমকে দিলেন কঙ্গনা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.