Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mamta Kulkarni

‘দাউদ সন্ত্রাসবাদী নয়, ভারতে কখনও বিস্ফোরণ করাননি’, ‘পুরনো প্রেম’ ভোলেননি মমতা কুলকার্নি?

ফের বিতর্কিত মন্তব্য মমতা কুলকার্নির। ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে কী বললেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৯:৪৫

options
link
‘দাউদ সন্ত্রাসবাদী নয়, ভারতে কখনও বিস্ফোরণ করাননি’, ‘পুরনো প্রেম’ ভোলেননি মমতা কুলকার্নি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর মহাকুম্ভে যোগ দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন মমতা কুলকার্নি। তবে আধ্যাত্মিক পথ অনুসরণ করলেও প্রাক্তন বলিউড অভিনেত্রীকে নিয়ে বিতর্কের রেশ থামেনি। যার অন্যতম কারণ, মমতার বেফাঁস সব মন্তব্য। সম্প্রতি উত্তরপ্রদেশের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দাউদ ইব্রাহিম প্রসঙ্গে যা বললেন, তাতে ফের ‘খাল কেটে বিতর্ককে ডাক দিলেন’ সন্ন্যাসিনী মমতানন্দ গিরি।

ওই সাংবাদিক বৈঠকে মমতা সাফ বলেন, “আমার দাউদ ইব্রাহিমের সঙ্গে কোনও সম্পর্ক নেই। হ্যাঁ, অন্য একজনের (ভিকি গোস্বামী) জন্য নাম জড়িয়েছিল ওর সঙ্গে। কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন, দাউদ কোনওদিন দেশদ্রোহিতা করেননি। কিংবা ভারতে বোমা বিস্ফোরণ ঘটাননি। আমি ওঁর সঙ্গে জড়িত নই ঠিকই, তবে দাউদ সন্ত্রাসবাদী নন। পার্থক্যটা বুঝতে হবে।” এরপরই প্রাক্তন অভিনেত্রীর সংযোজন, “আপনারা যখন দাউদের নাম নেন, যাঁর সঙ্গে আমার জড়িত, কোনওদিন শুনেছেন ও কোনও বম্ব ব্লাস্ট করিয়েছে দেশে? দাউদের সঙ্গে তো জীবনে আমার দেখাও হয়নি।” মমতার এহেন বিস্ফোরক মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামেন সন্ন্যাসিনী মমতানন্দ গিরি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহামণ্ডলেশ্বর যমাই মমতানন্দ গিরি নামক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করে তিনি বলেন, “ভালো করে শুনুন, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। দাউদ ইব্রাহিমের সঙ্গে আমার কোনও লেনদেন নেই।” উল্লেখ্য, ডি কোম্পানির একসময়কার সদস্য ভিকি গোস্বামী। যাঁকে মমতা বিয়ে করেছিলেন। সেই সূত্রেই ২০১৫ সালে মাদকপাচার কাণ্ডে নাম জড়ায় অভিনেত্রীর। এরপর ভারত ছেড়ে বিদেশে থাকা শুরু করেন তিনি।

নয়ের দশকের হিট বলিউড অভিনেত্রী। মমতা কুলকার্নির মায়াজালে পড়েছিলেন মুম্বইয়ের তৎকালীন অন্ধকারজগতের তাবড় ডনরাও। বলিউডে তখন মাফিয়ারাজ। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার। পরবর্তীতে একটি বাংলা সিনেমাতেও দেখা যায় তাঁকে। ২০০১ সালে অভিজিৎ সেন পরিচালিত ‘বংশধর’ নামক বাংলা ছবিতে শেষ অভিনয় করেন মমতা। এরপরই গ্ল্যামারদুনিয়াকে বিদায় জানান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mamta Mukund Kulkarni (@mamtakulkarnimk)

গত ২৪ জানুয়ারি কিন্নর আখড়ার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি। তাঁর হাত ধরেই শুরু করেন জীবনের আধ্যাত্মিক ইনিংস। সন্ন্যাস নেওয়ার নিয়মানুযায়ী বদলে যায় বলিউডের একসময়কার হিট নায়িকা পরিচয়ও। মমতা কুলকার্নির পরিবর্তে তাঁর নতুন নামকরণ করা হয় মমতানন্দ গিরি। মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন-শাহরুখের ‘করণ অর্জুন’ অভিনেত্রীকে দেখা যায় গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। তবে সেই গ্ল্যামার আর নেই! একনজরে মমতাকে দেখে চিনতে পারাও দায় হয়ে ওঠে!

বিগত কয়েক বছর ধরেই লাইমলাইটের অন্তরালে থাকেন মমতা কুলকার্নি। ‘করণ অর্জুন’, ‘আশিক আওয়ারা’ থেকে শুরু করে নয়ের দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথমসারির নায়কদের সঙ্গেও স্ক্রিনস্পেস শেয়ার করেছেন। তবে পরবর্তীতে নাকি জীবনের এক অস্থির সময়ে ধর্মে মতি হয় তাঁর। আধ্যাত্মিক পথ অনুসরণ করেন অভিনেত্রী। আর চলতি বছর সমস্ত মোহমায়া কাটিয়ে সন্ন্যাসিনী হন মমতা কুলকার্নি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.