Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mimi Chakraborty

‘আপনার প্রেমিককে দেখান’, আর্জি শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া মিমির!

কী বললেন মিমি চক্রবর্তী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩, ১৭:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩, ১৭:৩৬

options
link
‘আপনার প্রেমিককে দেখান’, আর্জি শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া মিমির! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুমহলে সকলে বিয়ে করে সংসার পাতলেও ‘সাত পাক’ নিয়ে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) কিন্তু এখনও ‘স্পিকটি নট’! মুক্তির অপেক্ষায় তাঁর একাধিক ছবি। যে তালিকায় রয়েছে ‘রক্তবীজ’, ‘পোস্ত’র হিন্দি রিমেক। তবে সেই খবরের থেকে সাংসদ-অভিনেত্রী কবে বিয়ে করছেন? সেই কৌতূহল সব মহলেই। অতঃপর তিনি কার সঙ্গে প্রেম করছেন, সেদিকেও সকলের নজর ষোলো আনা! এবার সরাসরি প্রেমজীবন নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মিমি।

টলিপাড়ার ‘মোস্ট এলিজিবল’ বিবাহযোগ্যা যে বর্তমানে মিমি চক্রবর্তী, তাতে কোনও সন্দেহ নেই! আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলও অন্তহীন। তিনি স্বাধীনচেতা নারী। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। উপরন্তু মাঝেমধ্যেই কনে সাজে ফটোশুট করে ভক্তদের তাক লাগিয়ে দেন মিমি। শাঁখা-পলা, লাল বেনারসি-চেলি পরনে দেখে অনুরাগীদেরও ষোলো আনা ইচ্ছে তাঁকে ছাতনাতলায় দেখার। তাই এবার মিমির প্রেমিককে দেখার ইচ্ছেপ্রকাশ করলেন জনৈক অনুরাগী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ধর্মে বহুদূর, আম্বানিতে মিলায়…! মুকেশ-নীতার গণেশ পুজোয় আরতি শাহরুখের, দেখুন]

Mimy Chakraborty cryptic post goes viral

আসলে সম্প্রতি, ইনস্টা প্রোফাইলে প্রশ্নোত্তর পর্ব করেন মিমি চক্রবর্তী। সেখানেই এক অনুরাগী সরাসরি জিজ্ঞেস করে বসেন যে, “আপনার প্রেমিককে দেখতে চাই।” তবে এমন আবদারে নিরুত্তর থাকেননি অভিনেত্রী। পালটা রসিকতা করে বলেন, “আমিও দেখতে চাই।” আর সেইসঙ্গেই এও প্রশ্ন ছোড়েন যে, “BF মানে প্রেমিক নাকি বেস্ট ফ্রেন্ড? আমার প্রিয় বন্ধুকে তো সকলেই চেনেন। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথা বলছেন। তাকে আসলে আমিও দেখতে চাই।”

[আরও পড়ুন: চপ্পল পরে গণেশ পুজো! সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েও কটাক্ষের শিকার ফারহা খান]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.