Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mimi Chakraborty

অতিমারী আবহে ভোলবদলে উষ্ণতা ছড়ালেন মিমি! দেখুন তো চিনতে পারছেন কি না

হেয়ারস্টাইল নিয়েই এক্সপেরিমেন্ট করেছেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২১, ২১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২১, ২১:৪১

options
link
অতিমারী আবহে ভোলবদলে উষ্ণতা ছড়ালেন মিমি! দেখুন তো চিনতে পারছেন কি না zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের বালাই নেই। কিন্তু নিজের জন্য নিজের লুক তো পালটে ফেলাই যায়। তাই করলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মঙ্গলবার নিজের এই নতুন লুক ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সামনে তুলে ধরলেন টলিপাড়ার নায়িকা।

মাথার চুল নিয়েই এক্সপেরিমেন্ট করেছেন নায়িকা। সামনের দিকটা ছোট করেই কেটে ফেলেছেন। এই ধরনের হেয়ার কাটিংকে সাধারণত ব্যাংস (Bangs Cut) বলায় হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের অন্যতম পছন্দের এই হেয়ারস্টাইল। হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন থেকে পপস্টার সেলেনা গোমেজ, অনেককেই এই হেয়ার স্টাইলে দেখা গিয়েছে। মিমি চক্রবর্তীকেও বেশ মানিয়েছে। গোলাপি টি-শার্ট আর ডেনিমে  হালকা রোদের আমেজে যেন  আরও মোহময়ী হয়ে উঠেছেন নায়িকা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

[আরও পড়ুন: ‘যশে’র ত্রাণ দিতে গিয়ে মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে শ্রেয়া পাণ্ডে, নিলেন সন্তানদের দায়িত্ব]

করোনা (Corona Virus) কালে সাংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ততা থাকে। কিছুদিন আগে আবার যশ বা ইয়াস (Yaas Cyclone) বিধ্বস্ত এলাকায় পরিদর্শনেও গিয়েছিলেন মিমি। সেখানে ত্রাণ সামগ্রী বিলি করেছেন। নিজের যাদবপুর কেন্দ্রে কোভিড (COVID-19) রোগীদের সাহায্যের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করেছেন। এর মধ্যেই আবার নিজের সন্তানসম পোষ্য ‘চিকু’ কে হারিয়েছেন মিমি।  সেই দুঃখ এখনও তাঁর মনে রয়েছে। কিন্তু জীবন তো চলতেই থাকে। তাই নতুন করে বাঁচতে শিখতে হয়।  নিজেকে সময়ও দিতে হয়। সেটাই যেন মঙ্গলবার করেছেন মিমি। নিজেকে পালটে একেবারে নতুন রূপে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন নায়িকা।  নিজের আরেকটি ছবিও আপলোড করেছেন তিনি। সেখানে আবার ক্যাপশনে মিমি লিখেছেন, “ফ্রেমবন্দি হোক আমার হৃদয়।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

[আরও পড়ুন: অসুস্থ দিলীপ কুমারের ছবি দেখে মন খারাপ অনুরাগীদের, কবে ফিরবেন বাড়ি?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.