Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Mira Kapoor

দিল্লির দূষিত বাতাসে শ্বাস নেওয়া দায়! উদ্বেগ প্রকাশ শাহিদজায়া মীরার

ঠিক কী লিখলেন শাহিদজায়া তাঁর পোস্টে? 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৪:৪১

options
link
দিল্লির দূষিত বাতাসে শ্বাস নেওয়া দায়! উদ্বেগ প্রকাশ শাহিদজায়া মীরার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির মরশুমে ক্রমেই বাতাসে বাড়ছে দূষণের পরিমাণ। দিল্লির পাশাপাশি একইভাবে দূষণের মাত্রা বেড়েছে মুম্বইয়ের আকশেও। এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শাহিদজায়া মীরা কাপুর। আমজনতাকে সতর্ক হওয়ার বার্তা দিলেন তিনি। পরিবেশের যত্ন নেওয়ার কথা বললেন, সঙ্গে সন্তানদের সুস্থ থাকার কথাও স্মরণ করিয়ে দিলেন মীরা। ঠিক কী লিখলেন শাহিদজায়া তাঁর পোস্টে? 

সোশাল মিডিয়ায় মীরা উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘আমরা এখনও কেন বাজি পোড়াচ্ছি? এটা শিশুদের জন্যও ভীষণভাবে ক্ষতিকর। এটা কোনওভাবেই সঠিক পদ্ধতি নয়। তাই এই বিষয়টা স্বাভাবিকভাবে দেখা বন্ধ করুন। আমরা যদি বিষয়টাকে এভাবেই স্বাভাবিক করে দিই তাহলে মাথায় রাখবেন আমাদের সন্তানরাও এটাতেই অভ্যস্ত হবে। তাই এগুলো বন্ধ করুন। তাই বাজিতে না বলুন। আপনি আপনার সন্তানকে আর্থ ডে পালন করতে শেখাবেন আর অন্যদিকে বাজির ধোঁয়ায় বাতাসে দূষণের পরিমাণ বাড়িয়ে দীপাবলির মরশুমে সবটা ভুলে যাবেন তা কী করে হয়? মনে রাখবেন একিউআই’র তথ্য কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়ার জন্য জানানো হচ্ছে না। তাই সচেতন হন সময় থাকতেই। আমাদের সন্তানরা যেন বুক ভরে বিশুদ্ধ বায়ুতে শ্বাস নিতে পারে।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার সোশাল মিডিয়ায় দিল্লির আকাশের দূষণের পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাণী কাপুর। রাজধানীর বাতাসের গুণগত মান ৪৫১তে পৌঁছেছে তা আগেই জানা গিয়েছিল। এই নিয়ে বাণী তাঁর সোশাল মিডিয়ায় লিখেছিলেন, সকালে ঘুম থেকে জাগলাম দিল্লির দূষিত বাতাসে নিঃশ্বাস নিয়ে। দিল্লির একিউআই ৪৪৭ ছুঁয়েছে আজ। আশা করি সামনের বছর থেকে আমরা পরিবেশের স্বাস্থ্য নষ্ট না করে, শ্বাস নেওয়ার বাতাসে দূষণ না ছড়িয়ে উৎসবে মেতে উঠব।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.