Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Mouni Roy

চিংড়ি ৭৯৫, গুলাব জামুন ৪১০ টাকা! মৌনীর রেস্তরাঁর ‘বদমাশ’ মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার

জানেন অভিনেত্রীর এই রেস্তরাঁয় খাবারের দাম কত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৫, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৫, ১৪:১৬

options
link
চিংড়ি ৭৯৫, গুলাব জামুন ৪১০ টাকা! মৌনীর রেস্তরাঁর ‘বদমাশ’ মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার zoom
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি নিজস্ব বিপণির হাত ধরে নতুনভাবে পথচলা শুরু করার মতো বিষয় অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে নতুন নয়। সেই তালিকায় বেশ কিছু বছর আগেই নাম লিখিয়েছেন অভিনেত্রী মৌনী রায়। বঙ্গকন্যার রেস্তরাঁর নাম ‘বদমাশ’। সম্প্রতি বঙ্গকন্যার এই রেস্তরাঁর খাবারের দাম উঠে এসেছে চর্চায়। জানেন অভিনেত্রীর এই রেস্তরাঁয় খাবারের দাম কত?

মৌনীর রেস্তরাঁয় খাবারের দাম শুরু মোটামুটি ৩০০ টাকা থেকে। রয়েছে ভারতীয় খাবার থেকে বিভিন্ন ফিউসন খাবার ও শাহী টুকরা ও গুলাব জামুনের মতো নানা মিষ্টি। রয়েছে মশলা পিনাট, মশলা পাঁপড়, ক্রিস্পি কর্ন-সহ চিংড়ির নানা পদ, নান, কুলচা, তন্দুরি রুটির মতো নানা খাবার। ভারতীয় খাবারগুলির নানা নিরামিষ পদের দাম শুরু হচ্ছে মোটামুটি ২৯৫ টাকা থেকে। চিংড়ির পদ শুরু ৭৯৫ টাকা থেকে। তন্দুরি রুটির দাম ১০৫ টাকা, নান ও কুলচার দাম যথাক্রমে ১১৫ টাকা ও ১৪৫ টাকা। শাহি টুকরা ও গুলাব জামুনের দাম যথাক্রমে ৪১০ টাকা। এছাড়াও অভিনেত্রীর রেস্তরাঁর জনপ্রিয় পানীয়ের তালিকায় রয়েছে ‘মৌনিলিশিয়াস’, যার দাম ৬৯৫ টাকা। আর এবার এই দাম প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমতো মৌনীকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। প্রশ্ন তোলেন, ‘কেন এত দাম খাবারের?’ ভাইরাল হয়েছে ‘বদমাশ’ রেস্তরাঁর নানা খাবারের ছবি। যদিও ট্রোলারদের একেবারেই পাত্তা না দিয়ে নিজের রেস্তরাঁ নিয়েই খুশি অভিনেত্রী। মাত্র তিন বছরে মুম্বই থেকে বেঙ্গালুরু পর্যন্ত ছ’টি শাখা খুলেছেন তাঁর রেস্তরাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু বঙ্গকন্যা মৌনীর এহেন রেস্তরাঁ শুরু করার পরিকল্পনা কীভাবে করেন? এক সাক্ষাৎকারে মৌনী বলেন, “শুটিংয়ে গিয়ে বাইরের কোনও রেস্তরাঁ বা ক্যাফেতে কফি খেতে খেতে আমার মনে হত আমিও একদিন নিজের একটা ক্যাফে খুলব। এরপর একদিন আমার স্বামী ও তাঁর বন্ধুদের তরফেই এই প্রস্তাব এসেছিল। আমি সেই সুযোগ হারাতে চাননি। এরপরই সমস্ত পরিকল্পনা করা হয়। আমি নিজে ভারতীয় খাবার খেতে খুব ভালোবাসি তাই ভারতীয় খাবার তো রয়েছেই, সঙ্গে রয়েছে নানা ধরনের ফিউসন ও সুস্বাদু পানীয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.