Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
মিমি-নুসরত

রাজনীতির ময়দান থেকে শুটিং ফ্লোরে, সাংসদ হওয়ার পর প্রথমবার এক ছবিতে মিমি-নুসরত

কোন ছবিতে? জানুন বিশদে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২০, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২০, ১৫:১১

options
link
রাজনীতির ময়দান থেকে শুটিং ফ্লোরে, সাংসদ হওয়ার পর প্রথমবার এক ছবিতে মিমি-নুসরত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই প্রিয় বন্ধু। টলিউডে তাঁরা যে হরিহর আত্মা, তা বোধহয় সবাই জানেন। গত লোকসভা ভোটের সময় একই সঙ্গে নির্বাচনী লড়াই জিতে সাংসদ হয়েছেন, একই দিনে শপথবাক্য পাঠ করেছেন। দুই অভিনেত্রী সাংসদকে নিয়ে বিতর্কও কম হয়নি, তবে কাজেই জবাব দিয়েছেন তাঁরা- মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। এবার একসঙ্গে একই ছবিতে অভিনয়ও করবেন দুই সতীর্থ। আজ্ঞে হ্যাঁ! সাংসদ হওয়ার পর এই প্রথমবার একফ্রেমে দেখা যাবে দুই অভিনেত্রীকে। ছবির নাম ‘SOS Kolkata’।

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহান (Nusrat Jahan), যখন এক ছবিতে, তখন সেই ছবি নিয়ে যে আলাদা একটা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য! উপরন্তু দুই সাংসদকে এক ছবিতে দেখতে পাওয়াও তো কম কথা নয়! তা কোন ছবিতে একসঙ্গে মিমি-নুসরত অভিনয় করছেন? শোনা যাচ্ছে, পরিচালক অংশুমান প্রত্যুষের হাত ধরেই বছর দুয়েক বাদে একফ্রেমে আসছেন দুই অভিনেত্রী। অনুরাগীদের জন্য সুখবর তো বটেই!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

mimi-1

আর অভিনেতা? তিনি যশ দাশগুপ্ত। গল্পটা কীরকম? সন্ত্রাসবাদ, পুলিশ, টান টান চিত্রনাট্য! রোমাঞ্চকর গল্প। সূত্রের খবর অন্তত এমনটাই বলছে। কিন্তু যশ, মিমি, নুসরতের কাকে কীরকম চরিত্রে দেখা যাবে, তা এখনও জানা যায়নি। তবে এই সিনেমায় যে অ্যাকশন সিকোয়েন্সও থাকবে, তা মোটামুটি আন্দাজ করাই যায়।

[আরও পড়ুন: ‘কয়েকটা অ্যাপ ব্যান করলেই কি সমস্যা মিটবে?’ TikTok নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন নুসরত]

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’-এ একসঙ্গে দেখা গিয়েছিল দুই নায়িকাকে। সেই ছবিতে যদিও প্রিয়াঙ্কা সরকার এবং জয়া আহসানও ছিলেন। তারও আগে, ২০১৬ সালে ‘কেলোর কীর্তি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মিমি-নুসরত। যশ দাশগুপ্তেরও (Yash Dasgupta) সঙ্গেও এর আগে দুই নায়িকা কাজ করে ফেলেছেন। এবার আনলকের দ্বিতীয় পর্বে অপেক্ষা শুধু শুটিং শুরুর।

উল্লেখ্য, অংশুমান প্রত্যুষের পরিচালনায় মিমি চক্রবর্তীর ‘বাজি’র শুটিং এখনও বাকি। লকডাউন জারি হওয়ায়, তড়িঘড়ি লন্ডন থেকে ফিরতে হয়েছিল তাঁদের। যে ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে জিৎকে। অন্যদিকে, ব্রাত্য বসুর পরিচালনায় নুসরত জাহানের ‘ডিকশনারি’ ছবির শুটিংও খানিক বাকি রয়ে গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘হুমকির মুখে পড়েই গত কয়েক মাসে একাধিকবার সিম বদলেছেন সুশান্ত!’, বিস্ফোরক শেখর সুমন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.