সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন নিজেদের গানে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন। এবার বাংলা সিনেমায় গান গাইলেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন হাউসে’র নতুন ছবি ‘রক্তবীজ’-এ শোনা যাবে ‘নন্দী সিস্টার্স’-এর এই নতুন গান।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে মিমি এবং আবির যে জুটি বাঁধতে চলেছেন তা জানা গিয়েছিল আগেই। পরে ছবির নাম ঘোষণা করা হয়। ‘রক্তবীজ’-এ মিমি-আবির ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবাশিস মণ্ডলকে।
[আরও পড়ুন: আচমকা গায়েব YouTube চ্যানেল, চূড়ান্ত হতাশ ইমন, ফেসবুকে জানালেন তীব্র প্রতিবাদ]
‘বেলাশুরু’র পর আবারও উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। তাঁর সুরেই গান গাইবেন অন্তরা ও অঙ্কিতা। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ‘ব্যালকনি কনসার্ট’-এর দুই গায়িকা।

সোশ্যাল মিডিয়ায় অন্তরা লেখেন, “বিশ্বাসই হচ্ছে না অঙ্কিতা আর আমি একসঙ্গে বাংলা সিনেমার জগতে ডেবিউ করছি শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্যারের সিনেমা ‘রক্তবীজ’-এ আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে। এর থেকে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না! এই বিশাল সুযোগের জন্য আমরা দু’জনেই কৃতজ্ঞ। প্রচুর ভালবাসা দেবেন গানটাকে।”
[আরও পড়ুন: ট্রেনে চড়েই শিলিগুড়িতে অরিজিৎ, মাঝরাতে স্টেশনে ঘিরে ধরলেন ভক্তরা, ভিডিও ভাইরাল ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন