Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Athiya Shetty

সিঁথিতে নেই সিঁদুর, উধাও মঙ্গলসূত্রও! বিয়ের পরই কটাক্ষের শিকার নববধূ আথিয়া

একেবারে অপ্রত্যাশিত লুকেই রাহুলের পাশে দাঁড়িয়ে পোজ দিলেন আথিয়া। দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ১৪:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ১৪:০৬

options
link
সিঁথিতে নেই সিঁদুর, উধাও মঙ্গলসূত্রও! বিয়ের পরই কটাক্ষের শিকার নববধূ আথিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেএল রাহুলের হাত ধরে সদ্য জীবনের নয়া ইনিংস শুরু করেছেন আথিয়া শেট্টি। আর জমকালো বিয়ের পর্ব মিটে যাওয়ার পর প্রথমবার স্বামীর সঙ্গে ক্যামেরার সামনে আসতেই নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী! সোশ্যাল দুনিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে হাসি-মশকরা।

ব্যাপারটা কী? কেন নেটদুনিয়ায় ট্রোলড হলেন নববধূ আথিয়া? বিষয়টা তাহলে খোলসা করে বলা যাক। ঘটনা সোমবার সন্ধের। রাহুলের (KL Rahul) সঙ্গে ডিনার ডেটে যাওরার জন্য বাড়ি থেকে বের হন তিনি। স্বাভাবিক ভাবেই নবদম্পতিকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছিলেন পাপারাৎজিরা। আর রাহুল-আথিয়ার সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। আসলে খানিকটা অপ্রত্যাশিত লুকেই ধরা দেন আথিয়া। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে গত ২৩ জানুয়ারি বিয়ে হয়েছে তাঁর। সিঁথিতে নেই সিঁদুর। মঙ্গলসূত্রও পরেননি। হাতের মেহেন্দিও একেবারেই অস্পষ্ট। আকাশী রঙের ডেনিম আর নীল-সাদা শার্ট গায়েই রাহুলের পাশে দাঁড়িয়ে পোজ দেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কেউ পুরুলিয়ার চাকরির কোটা পকেটে ভরেছিল’, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মমতার]

আথিয়ার (Athiya Shetti) এই লুক দেখেই বিরক্ত নেটিজেনদের একাংশ। তাদের দাবি, আথিয়াকে কোনও অংশ থেকেই নববধূ মনে হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ের পরপরই সিঁথি থেকে উধাও সিঁদুর? মঙ্গলসূত্রই বা কেন পরেননি তিনি! আথিয়াভক্তরা আবার একটু মনখারাপ করেই বলেছেন, বলিউড তারকার কন্যা বলেই বিয়ের পরই এই লুকে ঘুরে বেড়াতে পারছেন আথিয়া। এদেশের সাধারণ মহিলারা এমনটা করলে অনেক প্রশ্ন ওঠে। কেউ কেউ আবার সুনীলতনয়াকে ভারতীয় সংস্কৃতির পাঠও দিয়েছেন। কারও দাবি, এখন ভারতীয় নারীরা পাশ্চাত্য সভ্যতাতেই বিশ্বাসী। ভারতীয় সংস্কৃতি তাঁদের কাছে সেকেলে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যদিও এসব কটাক্ষে আপাতত কান দিতে নারাজ আথিয়া। আপাতত স্বামীর সঙ্গে নিজের নতুন জীবনটা উপভোগ করতে চান তিনি। ২৩ জানুয়ারি বিয়ের পর্ব মিটে গেলেও এখনও বাকি রিসেপশন। শোনা গিয়েছে, আইপিএলের পরই ধুমধাম করে রিসেপশনের আয়োজন করবেন ভারতীয় ওপেনার রাহুল।

[আরও পড়ুন: ‘দেরিতে বাড়ি ফিরেছ কেন?’, প্রশ্ন করতেই স্বামীর দিকে অ্যাসিড ছুঁড়লেন ক্ষুব্ধ স্ত্রী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.