Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Parambrata Chatterjee

মানসিক হাসপাতালে ঋত্বিক ঘটকের বড় ছেলে! মামার সঙ্গে একান্তে সময় কাটালেন পরমব্রত

রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে দেখভাল করে ঋতবান ঘটকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৯:১৯

options
link
মানসিক হাসপাতালে ঋত্বিক ঘটকের বড় ছেলে! মামার সঙ্গে একান্তে সময় কাটালেন পরমব্রত zoom
পরমব্রত ও ঋতবান ঘটক। ছবি- ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক। তবে পরিচালকের শেষজীবন কাটে খুবই কষ্টের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, শেষজীবনে ঋত্বিকের ঠাঁই হয়েছিল মানসিক হাসপাতালে। সম্প্রতি পরমব্রত সোশাল মিডিয়ায় পোস্ট করলেন, আরও এক তথ্য। ঋত্বিক ঘটকের বড় ছেলে ঋতবান ঘটক ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে। সম্পর্কে পরমব্রতর মামা হন, ঋতবান ঘটক। সেই মামাকে নিয়ে লম্বা পোস্ট পরমের।

পরমব্রত সোশাল মিডিয়ায় ঋতবানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লিখেছেন, ”আমার মামা ঋতবান ঘটক। পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র। যে ঋত্বিক ঘটককে জিনিয়াস পরিচালক হিসেবেই সবাই চেনেন। তাঁর পুত্র ঋতবানের দশ বছর ধরে মানসিক চিকিৎসা চলছে। রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে ঋতবানের দেখভাল করে। প্রতিবছরই দুর্গাপুজো এবং বড়দিনে আমি দেখা করি মামার সঙ্গে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা, ভিডিও ভাইরাল]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

 

এই ছবির ক্যাপশনে পরমব্রত আরও লিখলেন, ”পুজোর মতো, এখনও বলতে চাই, চারপাশে আলো হোক।”

পরমের এই পোস্ট দেখে হতবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। সঙ্গে পরমকে কুর্ণিশও জানিয়েছেন সবাই। ঋত্বিক ঘটকের ছেলে ঋতবানের আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.