Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Parambrata Chatterjee

চিকিৎসা কেলেঙ্কারির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন পরমব্রত, সঙ্গী শুভশ্রী ও বনি!

রহস্যের সমাধান হবে পরমব্রতর হাত ধরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২১, ১১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২১, ১১:৩৯

options
link
চিকিৎসা কেলেঙ্কারির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন পরমব্রত, সঙ্গী শুভশ্রী ও বনি! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সপ্তাশ্ব বসুর পরিচালনায় এবার ‘ডঃ বক্সি’ হয়ে সিনেমার পর্দায় আসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় (Parambrata Chatterjee)। তবে শুধু পরমব্রত নন, এই ছবিতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly) ও বনি সেনগুপ্তকে (Bony Sengupta)। এসএমভি স্টুডিওর ব্যানারেই তৈরি হচ্ছে এই ছবি। সম্প্রতি মুক্তি পেল ‘ডঃ বক্সি’র পোস্টার।

ছবির ঘরানার নিরিখে পরমব্রতর এই ছবি মেডিক্যাল থ্রিলার। চিকিৎসা কেলেঙ্কারি এবং তাঁর বিরুদ্ধে ‘ডঃ বক্সি’র রুখে দাঁড়ানো নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। তবে জানা গিয়েছে, এই ছবিতে রয়েছে আরও অনেক চমক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিচালক সপ্তাশ্বর আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’তে ডঃ বক্সি চরিত্রের আত্মপ্রকাশ ঘটেছিল। সেই চরিত্রটাকেই আরও এগিয়ে নিয়ে যেতে এবার এই নতুন ছবি। তবে ‘ডঃ বক্সি’ ছবির সঙ্গে আগের ছবির গল্পের একেবারে মিল নেই। বরং নতুন এক গল্পই এই ছবিতে বলবেন সপ্তাশ্ব।

[আরও পড়ুন: অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শাহরুখের সঙ্গে দেখা করেন আরিয়ান! মা-বাবার অবহেলাই ছেলের নেশার কারণ?]

ছবিতে এক জেল থেকে মুক্তি পাওয়া অপরাধীর চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। এখানে শুভশ্রীর চরিত্রের নাম মৃণালিনী। ছবিতে শ্রদ্ধার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহি করকে। এই সব চরিত্রকে নিয়েই তৈরি হবে এক রহস্যের গল্প। যার সমাধান ঘটবে ‘ডঃ বক্সি’ ওরফে পরমব্রতর হাত ধরে।

Bony Sengupta

এর আগে সপ্তাশ্বর ‘নেটওয়ার্ক’, ‘প্রতিদ্বন্দ্বী’ বেশ প্রশংসিত হয়েছিল। ইতিমধ্য়েই পরিচালক তাঁর তৃতীয় ছবি ‘জতুগৃহ’র শুটিংও শেষ করেছেন। আগামী নভেম্বর থেকে পরিচালক শুরু করবেন ছবির শুটিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

অন্যদিকে, পুজোয় এবার মুক্তি পাচ্ছে পরমব্রতর পরিচালনায় তৈরি ‘বনি’ ছবি। এই ছবিতে কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরম। পুজোয় মুক্তি পাচ্ছে বনি সেনগুপ্তর ‘এফআইআর’। বনির সঙ্গে এই ছবিতে দেখা যাবে অঙ্কুশ ও ঋতাভরীকে।

Parambrata Chatterjee

[আরও পড়ুন: ৮০ বছর বয়সে আইটেম গানে নেচে তাক লাগালেন লিলি চক্রবর্তী! টলিউড বলল, ‘ক্যায়া বাত’]

 

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.