Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Parineeti Chopra Raghav Chadha

বিয়ের আগেই বাংলো হাতছাড়া! পরিণীতিকে নিয়ে লন্ডনে রাঘব, ভাইরাল ছবি

ভক্তদের আবদার মেটাতে কী করলেন তারকাজুটি? দেখুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৩, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৩, ২০:০৩

options
link
বিয়ের আগেই বাংলো হাতছাড়া! পরিণীতিকে নিয়ে লন্ডনে রাঘব, ভাইরাল ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগেই বাংলো হারিয়েছেন। পরিণীতি চাড্ডার সঙ্গে বাগদানের মাসখানেক ঘুরতে না ঘুরতেই আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য বাড়ি হারিয়েছেন। মোদি সরকারকে দুষে আদালতের দ্বারস্থ হতে হয়েছে ‘হবু বর’কে। এবার হবু স্ত্রীকে নিয়ে লন্ডনে গেলেন রাঘব।

না বাড়ি খুঁজতে নয়। বরং লন্ডনে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতেই গিয়েছেন রাঘব-পরিণীতি। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারকাযুগল। ব্রিটেনের রাজধানী থেকে রাঘব-পরিণীতির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেল, গ্যালারিতে পাশাপাশি বসে মন দিয়ে ক্রিকেট ম্যাচ উপভোগ করছেন তাঁরা। পরিণীতির পরনে সবুজ ব্লেজার, দুধ সাদা ড্রেস। এদিকে আপ-সাংসদকে দেখা গেল নীল সোয়েটার পরে। চোখে রোদচশমা। যুগল যে ক্রিকেটপ্রেমী, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বলিউড নিজের কবর নিজেই খুঁড়ছে’! শাহিদ কাপুরকে খোঁচা দিয়ে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী]

শুধু তাই নয়, ম্যাচ দেখার পাশাপাশি ভারতীয় তারকাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ছবিও তুলতে আসেন পরিণীতি চোপড়ার সঙ্গে। ফেরাননি তাঁদের। সেলফি তুলে আবদার মেটালেন।

প্রসঙ্গত, দিল্লির সরকারি বাংলো হাতছাড়া হলেও বিয়ের আয়োজনে কোনও খামতি রাখছেন না রাঘব-পরিণীতি। শোনা যাচ্ছে, উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এ তাঁদের বিয়ের আসর বসবে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে দুই পরিবারের রীতি মেনে বিয়ে হবে। দিদি প্রিয়াঙ্কার পথে হেঁটেই রাজস্থানে বিয়ে করছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘কেমন দিলাম?’, একরাতও কাটাতে পারলেন না কাজল! ফিরলেন সোশ্যাল মিডিয়ায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.