Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Pori Moni

রাজের সঙ্গে আপাতত বিচ্ছেদ নয়, ছেলের জন্যই সংসারে ফিরছেন পরীমণি

২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিয়ে করেন পরীমণি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৩, ১২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৩, ১২:২৫

options
link
রাজের সঙ্গে আপাতত বিচ্ছেদ নয়, ছেলের জন্যই সংসারে ফিরছেন পরীমণি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই রীতিমতো বোমা ফাটান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni)। সোশ্য়াল মিডিয়ায় টুক করে লিখে ফেলেন, রাজের সঙ্গে তিনি সব সম্পর্ক ছিন্ন করছেন। শুধু এখানেই আটকে থাকলেন না পরীমণি। স্বামী রাজের বিরুদ্ধে আনলেন গার্হস্থ্য হিংসার অভিযোগ। পরীমণির পঞ্চম বিয়ের ভাঙনের খবর শুনে তো হইচই গোটা বাংলাদেশে। এমনকী, পরীমণি সাংবাদিক বৈঠক ডেকেও জানিয়েছিলেন বিচ্ছেদের খবর। তবে এত সব বিতর্ক পেরিয়ে নতুন খবর হল, আপাতত বিচ্ছেদ হচ্ছে না পরীমণি ও রাজের। দুজনেই নাকি সিদ্ধান্ত এখন তাঁরা একসঙ্গেই থাকছেন। আর নেপথ্যে রয়েছে রাজ-পরীর সন্তান রাজ্য়!

শুক্রবার ফের এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন পরীমণি। সেখানে পরীমণি জানান, ‘‘তিন দিন ধরে আমরা এক ছাদের তলায় আছি, ভাল আছি। আমি মা হয়েছি, রাজ্যের জন্য সুন্দর ভাবে বাঁচতে চাই। রাজ্যই এখন সব কিছু।’’ একই কথা বলেছেন পরীমণির স্বামী রাজ। তিনি জানান, ‘‘তিন দিন ধরে আমরা এক ছাদের তলায় আছি, ভাল আছি। আমি মা হয়েছি, রাজ্যের জন্য সুন্দর ভাবে বাঁচতে চাই। রাজ্যই এখন সব কিছু।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, চিকিৎসার ভার নিলেন মুখ্যমন্ত্রী]

ফেসবুকে পরীমণি লিখেছিলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই ।’ সব সময় বিতর্কে থাকা অভিনেত্রী পরীমণির এমন পোস্ট নিয়েই স্বভাবতই হইচই পড়ে গেল ওপার বাংলার বিনোদন জগতে। অনুরাগীরা তো বুঝতেই পারছেন না, হঠাৎ রাজের সঙ্গে তাঁর কী হল? তাহলে কি বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন পরী?

২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিয়ে করেন পরীমণি। সেই সময় অন্তঃসত্ত্বাও ছিলেন অভিনেত্রী। নানা সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজাড় করতে দেখা গিয়েছিল তাঁকে। চলতি বছরের আগস্ট মাসে পুত্র সন্তানের মাও হন তিনি। তারপরই এরকম সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন সবাই।

[আরও পড়ুন: জনসেবাই ধর্ম! সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ফের নির্বাচনী লড়াইয়ে হিরো আলম ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.