Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Rahul Arunoday Banerjee

‘কাকলি-অনলকে চেনেন না, লজ্জা হওয়া উচিত’, ‘ডাইনি যাত্রা টাইপ’ বিতর্কে পরমাকে তোপ রাহুলের

মিমিকে কটাক্ষ করে যাত্রাশিল্পী কাকলির রোষে পড়েছিলেন পরমা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৫, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৫, ১৭:৫০

options
link
‘কাকলি-অনলকে চেনেন না, লজ্জা হওয়া উচিত’, ‘ডাইনি যাত্রা টাইপ’ বিতর্কে পরমাকে তোপ রাহুলের zoom
ছবি ফাইল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ‘ডাইনি’ ওয়েব সিরিজটি। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজ একপ্রকার দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। কিন্তু সেই সিরিজ দেখেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন টলিপাড়ার ‘রোজগেরে গিন্নি’ পরমা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কটুক্তির ভাষা নিয়ে আবার বাংলা বিনোদুনিয়ায় শোরগোল। ‘ডাইনি’ নাপসন্দ হওয়ায় পরমা সিরিজটিকে ‘যাত্রা টাইপ’ বলে কটাক্ষ করেছিলেন। সেই প্রেক্ষিতেই পালটা সুর চড়িয়ে যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী পরমাকে ‘সাবধানে কলম চালানো’র হুঁশিয়ারি দেন। এরপর জোর টক্কর শুরু হয় যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী ও পরমার মধ্যে। এবার সেই বিতর্কে মুখ খুললেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে রাহুল নিজের সোশাল মিডিয়া পেজ থেকে এক ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে। লাইভে এসে অভিনেতা বলেছেন, “পরমাদি আপনি যাত্রার কতটুকু জানেন? যাত্রায় শুধুই চড়া দাগের অভিনয় হয় আপনাকে কে বলল? আমি যাত্রা করেছি বলে জানি, তিনঘণ্টা আলোর সামনে দাঁড়িয়ে পারফর্ম করাটা কতটা কঠিন…দিনের পর দিন ক্ষমাহীন দর্শকদের মনোরঞ্জন করেন যাঁরা তাঁদের ক্ষমতা কম নয়। তাই যাত্রা টাইপ কথাটা আপনার মুখে মানায় না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি রাহুলের প্রশ্ন , “অনল-কাকলিকে চেনেন না, পরমা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা হওয়া উচিত…। একবার কলকাতার বাইরে গিয়ে জানুন অনল-কাকলি কে?” ভিডিওর শেষে পরমাকে পরামর্শ দিয়ে রাহুল বলেছেন, “শিল্পী হলে আগে অন্য শিল্পকে শ্রদ্ধা করতে শিখুন পরমাদি।” রাহুলের এই মন্তব্য যাত্রা বিতর্ককে যে আরও একবার উসকে দিল, সেকথা বলাই যায়। 

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.