Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

ফ্ল্যাটে নৈশভোজে বন্ধুদের আমন্ত্রণ রাজের, আজই কি বিয়ে করছেন শুভশ্রীকে?

ব্যাপারটা কী!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৮:০০

options
link
ফ্ল্যাটে নৈশভোজে বন্ধুদের আমন্ত্রণ রাজের, আজই কি বিয়ে করছেন শুভশ্রীকে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তবে কি যবনিকা পতন হতে চলেছে? সব জল্পনা উড়িয়ে কি পরিণয়ে বদলে যাচ্ছে দীর্ঘদিনের প্রেম? মান অভিমানের পালা ঘুচে গিয়ে নতুন জীবনে পা রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী? টলিপাড়ায় ফের পরিচালকের বিয়ে নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন৷ শোনা যাচ্ছে, আজ মঙ্গলবারই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি! কিন্তু পাত্রী কে? গোপন সূত্রে খবর, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই নাকি চার হাত এক হতে চলেছে রাজের৷ বিশ্বাসে হোঁচট লাগতেই পারে৷ ফ্যানদের মন ভেঙে চুরমার হয়ে যেতেই পারে৷ কিন্তু খবর এমনটাই৷

[মূর্খদের জন্য কোনও শব্দ খরচ নয়, শুভশ্রীর বিস্ফোরক টুইটের নিশানায় কি মিমি?]

টলিউডের এই লাভ স্টোরির পরতে পরতে ছিল টুইস্ট৷ এক পরিচালককে নিয়ে দুই অভিনেত্রীর প্রেমকাহিনি সিনেপ্রেমীদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল৷ বক্স অফিসে একাধিক হিট সিনেমার এই দুই অভিনেত্রী হলেন মিমি ও শুভশ্রী৷ আর তরুণ পরিচালক অবশ্যই রাজ চক্রবর্তী৷ গত বছর আগস্টে তুরস্কে শুটিং করতে যাওয়ার পর রাজ-মিমির সম্পর্ক ভেঙে যায় বলে শোনা গিয়েছিল৷ এই সম্পর্ক ভাঙায় মিমি যে খুব একটা স্বস্তিতে ছিলেন না, তা স্বীকার করেছেন প্রকাশ্যেই৷ কিন্তু পরের মাস থেকেই শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকে৷ দু’জনেই অল্প দিনের মধ্যেই গভীর প্রেমে ডুবে যান৷ এমনকী দু’জনের বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল৷ বিয়ের পর রুবি হাসপাতালের পিছনে আরবানায় রাজের নতুন ফ্ল্যাটে রাজ-শুভশ্রীর থাকাও চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ কিন্তু গত বছর শেষের দিকে পুরনো প্রেমিক রাজের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার খবর আসতে শুরু করে৷ দু’জনের মধ্যে সম্পর্ক নতুন করে দানা বাঁধে৷ আলিপুরে রাজ্য সরকারের অডিটোরিয়াম ‘উত্তীর্ণ’ উদ্বোধনে রাজ-মিমিকে একসঙ্গে দেখতে পাওয়া যায়৷ দু’জনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেরই সেদিন স্পষ্ট ধারণা জন্মায়, ফের কাছাকাছি এসেছেন রাজ-মিমি৷ এরপর দু’জনকে একসঙ্গে অন্য কর্মসূচিতেও দেখতে পাওয়ার খবর পান শুভশ্রী৷ ঘনিষ্ঠরা তাঁকে জানিয়ে দেয়, পুরনো প্রেমের টানে মিমির কাছে ফিরে গিয়েছেন পরিচালক৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফের ঘনিষ্ঠ রাজ-মিমি, শুনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর]

পরে শুভশ্রীকে পরিচালক জানিয়েও দিয়েছিলেন, তাঁর পক্ষে আর শুভশ্রীর সঙ্গে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ কিন্তু আচমকাই ফের ‘কাহানি মে টুইস্ট’৷ গোপনের সম্পর্কে জোড়া লেগে গিয়েছিল৷ শোনা যাচ্ছে, মঙ্গলবারই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে ফোনে নিজের আরবানার বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ জানান রাজ৷ তবে ঠিক কীসের জন্য বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন, তা তাঁদেরও বলেননি পরিচালক৷ যদিও অনেকেরই আন্দাজ, এ হয়তো রাজের বিয়েরই নিমন্ত্রণ৷ এ খবর সত্যি হলে নিঃসন্দেহে টলিপাড়ার লাভ স্টোরির একটা অধ্যায় পরিণতি পাবে৷ তবে যতক্ষণ না পাত্র-পাত্রী নিজে থেকে কিছু জানাচ্ছেন, ততক্ষণ কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.