Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rakhi Sawant

মুসলিম প্রেমিককে বিয়ের পরই রাখি হলেন ফতিমা, ধর্মও কি বদলাবেন?

ক্যানসারে আক্রান্ত হয়ে রাখির মা ভরতি রয়েছে হাসপাতালে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২৩, ২০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২৩, ২০:৫৭

options
link
মুসলিম প্রেমিককে বিয়ের পরই রাখি হলেন ফতিমা, ধর্মও কি বদলাবেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার হাত ধরে বুধবার হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল রাখি সাওয়ান্ত ও আদিল খানের বিয়ের ছবি। এই বিয়ে নিয়ে রাখি এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ অবশ্য খোলেননি। তবে বিয়ের সার্টিফিকেটই স্পষ্ট করল একথা।

তবে শুধু বিয়ে নয়। এবার খবরে এসেছে বিয়ের পরই রাখি (Rakhi Sawant) বদলে ফেললেন। রাখির নামের সঙ্গে যুক্ত হল ফতিমা। অর্থাৎ রাখির পুরো নাম রাখি সাওয়ান্ত ফতিমা। রাখি যে নিকাহ পর এই নাম বদলে ফেলেছেন তাঁর প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটেই।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্য়ানসারে আক্রান্ত হয়ে মা হাসপাতালে ভরতি। মাকে নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে না রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। সে কথা সোশ্য়াল মিডিয়ায় লাইভে এসে স্পষ্ট জানিয়েছেন রাখি সাওয়ান্ত। আর এবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল রাখি সাওয়ান্ত ও প্রেমিক আদিল খান দুরানির বিয়ের ছবি! গুঞ্জন বলছে, গোপনে আদিলের সঙ্গে রাখি বিয়ে করে ফেলেছেন। ছবিতে দেখা গিয়েছে, গলায় মালা পরে, হাতে বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল। তবে আপাতত, এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি রাখি ও আদিল কেউ-ই।

[আরও পড়ুন: ‘সকাল থেকে শুধু নাতু নাতু নাচছি!’ রাজামৌলিকে অভিনব শুভেচ্ছা শাহরুখের ]

বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) খোদ নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।

খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, বিগ বস ১৫-র সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ। এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। রীতেশের রয়েছে স্ত্রী ও সন্তানও। তবুও নাকি রাখির সঙ্গে বিয়ে করেছেন তিনি। এমনকী, এই রীতেশকে রাখি নিয়ে এসেছিলেন বিগ বসের ঘরেও। রীতেশকে দেখে, সলমন বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।

কেরিয়ারের শুরু থেকেই রাখি ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি। এই সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, স্তনের সাইজ বড় হলেই নাকি বলিউডে সুযোগ ঘটে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়। সেই বিন্দাস রাখি হঠাৎ করে বিয়ের খবর গোপন কেন করলেন, তা নিয়ে আলোচনা বলিপাড়ায়।

[আরও পড়ুন: গুলি খেয়েও জীবিত গান্ধী! সম্মুখসমর গডসের সঙ্গে, মুক্তি পেল ‘গান্ধী-গডসে এক যুদ্ধ’র ট্রেলার ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.