Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding

সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত-জ্যাকি, শাহরুখের গানেই জমল বিয়ের আসর

ফিল্মি কায়দাতেই বিয়ে সারলেন বলিউডের তারকাজুটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১৭:০৭

options
link
সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত-জ্যাকি, শাহরুখের গানেই জমল বিয়ের আসর zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাখচিত বিয়ের আসরে সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে চাঁদের হাট। উপলক্ষ রাকুল-জ্যাকির বিয়ে। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকাজুটি (Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding)।

নীল আভায় ফুলের সাজে মাখানো এক ছিমছাম অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, বলিউডের সহকর্মী এবং পরিবার পরিজনদের সাক্ষী রেখেই একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার বদ্ধ হলেন রাকুলপ্রীত-জ্যাকি। বিয়ের আসর মেতে উঠেছিল শাহরুখ খানের গানে। বুধবার সকালেই রাকুলপ্রীতের চুড়া সেরিমনি হয়েছে। দুপুর সাড়ে ৩টেয় ছাদনাতলায় সাত পাক ঘোরার কথা ছিল। নির্ধারিত সময়েই দক্ষিণ গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে মালাবদল, সিঁদুরদান হল সকলের উপস্থিতিতে। সন্ধেয় বলিউডের বন্ধুবান্ধব ও অতিথিদের জন্য সেই বিলাসবহুল হোটেলে এলাহি রিসেপশনের আয়োজন রয়েছে। তবে বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমি একটু লোভী’, ফিল্ম ফেয়ারে ‘ব্রাত্য’ থাকা শাহরুখ দাদাসাহেব পেয়েই মুখর! দেখুন ভিডিও]

কড়া নিরাপত্তা রয়েছে বিয়ের ভেন্যুতে। সূত্রের খবর, ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন রাকুল ও জ্যাকি। এমনকী, বিয়ের মণ্ডপে বেজে চলেছে বলিউড ছবির গান। মঙ্গলবার সন্ধেয় সঙ্গীতের অনুষ্ঠানও জমে উঠেছিল। নেচে-গেয়ে আসর মাতিয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা। ভূমি পেড়নেকরও পারফর্ম করেছেন।

[আরও পড়ুন: ‘শৈশবের ট্রেজার আইল্যান্ড’, ‘দ্রোণাচার্য’ আমিন সায়ানির প্রয়াণে শোকবার্তা ‘একলব্য’ মীরের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.