Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Randeep Hooda

কঙ্কালসার চেহারা! এ কী হাল রণদীপ হুডার? ছবি দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা

এমন চেহারা কীভাবে হল অভিনেতার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১৯:১৬

options
link
কঙ্কালসার চেহারা! এ কী হাল রণদীপ হুডার? ছবি দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্কালসার চেহারা। শরীরে যেন শুধুই হাড়। মাথার সামনে টাক। এমনই চেহারায় ছবি পোস্ট করলেন রণদীপ হুডা (Randeep Hooda)। আর তাতেই তোলপাড় সোশাল মিডিয়া।

Randeep-post

Advertisement

এ কী হাল হয়েছে রণদীপের? এমন চেহারা কীভাবে হল অভিনেতার? এই প্রশ্ন জাগতেই পারে। উত্তর ক্যাপশনেই দিয়েছেন রণদীপ। তাঁর এই চেহারা ‘স্বতন্ত্র বীর সাভারকর’ (Swatantra Veer Savarkar) ছবির জন্য। ছবির নাম হ্যাশট্যাগে রেখে অভিনেতা লিখেছেন ‘কালাপানি’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘প্রতীক্ষা’য় শ্বেতার জন্মদিনে নেই ঐশ্বর্য! ননদের সঙ্গে ফের ঝামেলা অভিষেক ঘরনির?]

হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তাঁর চরিত্রেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অভিনয় করছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি এ ছবির পরিচালনাও করেছেন তিনি। উৎকর্ষ নৈথানির সঙ্গে মিলে যৌথভাবে লিখেছেন চিত্রনাট্য। আবার সিনেমার প্রযোজনাতেও অংশীদার রণদীপ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Randeep Hooda (@randeephooda)

প্রসঙ্গত, এর আগে ‘সরবজিৎ’ সিনেমার জন্য এভাবেই রণদীপ নিজের চেহারা ভেঙেছিলেন।  এবার নাকি তিনি এমন কাজ করেছেন বীর সাভারকরের কালাপানির দৃশ্য ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে।  বোঝাই যাচ্ছে চূড়ান্ত ডায়েট মেনে নিজের শরীরকে এমন পর্যায়ে নিয়ে এসেছেন তারকা। আগামী ২২ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’। রণদীপ ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা লোখণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী, লোকেশ মিত্তল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Studios (@zeestudiosofficial)

[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতি থেকে রবিনা ট্যান্ডনের সঙ্গে আইনি যুদ্ধ, সব নিয়ে খোলামেলা আড্ডায় চন্দন ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.