Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Rani Mukherji

পঞ্চম মাসে গর্ভপাত! মানসিক যন্ত্রণার কথা শোনালেন রানি মুখোপাধ্যায়

ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন রানি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৩, ১৪:২৪

options
link
পঞ্চম মাসে গর্ভপাত! মানসিক যন্ত্রণার কথা শোনালেন রানি মুখোপাধ্যায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে কখনই খুব একটা মুখ খুলতে দেখা যায় না রানি মুখোপাধ্যায়কে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এক মানসিক যন্ত্রণার কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন রানি। সোজাসুজিই জানালেন, ২০২০ সালে গর্ভপাত হয়েছিল তাঁর।

এক ইংরেজি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রানি জানিয়েছেন, ‘এতদিন কাউকে বলতে চাইনি। ভেবেছিলাম, এটা শুনলে লোকে হয়তো এ ঘটনা নিয়ে নানারকম কটূক্তি করবে। তবে এখন বলতে পারি, ২০২০ সালে খুবই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আসলে পাঁচ মাসের মাথায় আমার গর্ভপাত হয়। খুবই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। এখনও ভাবলে মন খারাপ হয়ে যায়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমির খানের সঙ্গে গুলাম ছবি করার পরও সেই সময় তেমনভাবে নজর কাড়তে পারেননি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বরং যতটা জনপ্রিয়তা করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায় থেকে রানি পেয়েছেন, কেরিয়ারের শুরুতে তা কিন্তু অন্য কোনও ছবিই দিতে পারেনি। রানির কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক নিয়ে কথা বলতে গিয়ে রানি কিন্তু এখনও নার্ভাস হয়ে পড়েন।

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’ নিয়ে দেশে লঙ্কাকাণ্ড, বক্সঅফিসেও মন্দা, মুখ লুকোতে লন্ডনে ‘রাবণ’ সইফ!]

এই সাক্ষাৎকারে রানি বলেন, ”যখন আমি কুছ কুছ হোতা হ্য়ায় করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৭। এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করার সময় খুব নার্ভাস লেগেছিল। তাও ভাগ্যিস পরে টিনা চরিত্রটির মৃত্যু হয়। না হলে পুরো ছবি জুড়ে মা হয়ে ঘুরতে হত।”

২০১৪ সালে যশ চোপরার ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। এখন রানির মেয়ের বয়স ৬ বছর। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মেয়ে একটু বড় হতেই ফের ফিরেছিলেন বলিউডের পর্দায়।

[আরও পড়ুন: ‘ইন্দিরা ইজ ইন্ডিয়া!’ ‘এমার্জেন্সি’র নতুন ঝলকে চমকে দিলেন কঙ্গনা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.