Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Ranveer Singh

ফারহানের ‘ডন থ্রি’ থেকে বাদ শাহরুখ! জানেন কে হবেন এই ছবির নায়ক?

শাহরুখের ঝুলিতে এখন রয়েছে 'জওয়ান' ও 'ডাঙ্কি'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ১৭:২২

options
link
ফারহানের ‘ডন থ্রি’ থেকে বাদ শাহরুখ! জানেন কে হবেন এই ছবির নায়ক? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডন থ্রি ছবিতে থাকছেন না শাহরুখ খান! হ্যাঁ, বলিউড এখন সরগরম এই খবরেই। শোনা যাচ্ছে, ফারহান আখতারের ‘ডন থ্রি’ ছবি থেকে বাদ পড়েছেন বাদশা। বদলে ফারহানের পছন্দ রণবীর সিং! তবে এই নিয়ে বলিউডের হাওয়ায় খবর উড়লেও, এই নিয়ে আপাতত কিছু বলতে নারাজ ফারহান। তবে হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, রটে যাওয়া খবর একটা ভুল না।

[আরও পড়ুন: বউমাকে টেক্কা শাশুড়ির! আলিয়ার ৩৭ কোটির বাংলো পরই বিলাসবহুল বাড়ি কিনলেন নীতু সিং]

‘পাঠানে’র পর শাহরুখের ঝুলিতে এখন দুটি ছবি। রয়েছে ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। অন্যদিকে রণবীর সিং সবে শেষ করেছেন ‘রানি রকি কি প্রেম কাহিনি’র শুটিং। শোনা যাচ্ছে, ফারহানের সঙ্গে নাকি নানা বৈঠকেই বসছেন রণবীর। ছবি নিয়ে চলছে প্রচুর আলোচনা। তবে এই ছবির কাজ শুরু হবে কবে থেকে, তা জানা যায়নি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Reports: Rohini Hattangadi feels Ranveer Singh doesn't behave appropriately in public

অন্য়দিকে শোনা গিয়েছে, ‘ডন থ্রি’ ছবিতে নাকি দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকেও। তবে এই নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন ‘ডন থ্রি’ টিম।

[আরও পড়ুন: Cannes-এর রেড কার্পেটে ভ্রান্তিবিলাস, উর্বশীকে ঐশ্বর্য বলে ডাক! ‘হোমওয়ার্ক করুন..’ উড়ল কটাক্ষ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.