Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Rhea Indrani

বাইকুলা জেলে রিয়া চক্রবর্তীর ‘প্রতিবেশী’ ইন্দ্রাণী মুখোপাধ্যায়! দু’জনের নাকি সাক্ষাৎও হয়েছে

জেলে প্রথম রাতে রিয়াকে কী খেতে দেওয়া হয়েছিল জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:১৭

options
link
বাইকুলা জেলে রিয়া চক্রবর্তীর ‘প্রতিবেশী’ ইন্দ্রাণী মুখোপাধ্যায়! দু’জনের নাকি সাক্ষাৎও হয়েছে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন নিজের মেয়েকে খুনে অভিযুক্ত, অন্যজন প্রেমিক মৃত্যুর জেরে মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আপাতত ১৪ দিনের হেফাজতে। পাকচক্রে একই জেলে রয়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং শিনা বোরা খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjea)। সূত্রের খবর মানলে, ইন্দ্রাণীর কাছের সেলেই রিয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে।

সুশান্ত (Sushant Singh Rajput) মামলায় মাদক যোগের অভিযোগে মঙ্গলবার রিয়াকে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবার রাত NCB অফিসেই কাটিয়েছিলেন রিয়া। বুধবার তাঁকে বাইকুলা জেলে (Byculla prison) স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, বাইকুলা জেলে পৌঁছানোর পর ইন্দ্রাণীর সঙ্গে দেখা হয়েছিল রিয়ার। খুবই সামান্য কথা হয় দু’জনের মধ্যে। নিরাপত্তার কথা মাথায় রেখে রিয়াকে আলাদা গারদে রাখা হয়েছে। যার কাছেই রয়েছে ইন্দ্রাণীর সেল। জেলে যাওয়ার সময় নীল একটি ব্যাগে করে দু’টি পোশাক ও টুথ ব্রাশ ছাড়া আর কিছুই নিয়ে যাননি রিয়া। অন্যান্য বন্দিদের মতোই তাঁকে তোষক, পাতলা বালিশ ও কম্বল দেওয়া হয়েছে। রাতে রিয়াকে খেতে দেওয়া হয়েছিল দু’টি রুটি, ভাত, ডাল আর কুমড়োর সবজি। চাইলে জেলের ক্যান্টিন থেকে অন্য খাবার কিনেও খেতে পারেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বালাসাহেবের আদর্শ বেচে শিব সেনা এখন সোনিয়া সেনা’, টুইটে ফের আক্রমণ কঙ্গনার]

এদিকে ২০০৯ সালে করা রিয়া চক্রবর্তীর একটি টুইট নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে রিয়া লিখেছিলেন, “এই মাত্র এক ভারতীয় তরুণীর ভয়ংকর খবর দেখলাম। মাদক পাচারের জন্য যাকে সাড়ে চার বছর জেল খাটতে হয়েছে।”

 

২০০৯ সালের ১৯ নভেম্বরের রিয়ার করা এই টুইট নতুন করে ভাইরাল রয়েছে। কোন খবর দেখে রিয়া এই টুইট করেছিলেন তা জানা যায়নি। তবে টুইট শেয়ার করে অনেকেই রিয়াকে ব্যঙ্গ করে জ্যোতিষী আখ্যা দিয়েছেন। কেউ কেউ এই ঘটনাকে ভাগ্যের ফেরও বলেছেন।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

 

[আরও পড়ুন: রবিবার ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালে, সঞ্চালক সৌরভের সঙ্গী বাংলার একগুচ্ছ তারকা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.