Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ritabhari Amitabh

‘কিছু সকাল এমনও হয়’, অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করে আপ্লুত ঋতাভরী

এর আগে আয়ুষ্মান খুরানার সঙ্গে মিউজিক ভিডিওয় জুটি বেঁধেছিলেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২১, ১৬:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২১, ১৬:২৫

options
link
‘কিছু সকাল এমনও হয়’, অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করে আপ্লুত ঋতাভরী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু সকাল বড্ড স্পেশ্যাল হয়। যেমন ছিল ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)। বলিউডে শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে বিজ্ঞাপনের শুটিং করলেন টলিপাড়ার নায়িকা। সেই খবর শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।

সাত সকালেই মেকআপ শুরু হয়ে যায় অভিনেত্রীর। হাতে চলে আসে চিত্রনাট্য। সেই ভিডিও শেয়ার করে লেখেন, “কিছু সকাল এমনও হয়। অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে আমার প্রথম বিজ্ঞাপনের শুট। খুব শিগগিরিই দেখা যাবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Ritabhari Chakraborty and Amitabh Bachchan

বাংলা টেলিভশনের মাধ্যমে নিজের অভিনয় শুরু করেন ঋতাভরী। তারপর সিনেমায় নিজের পায়ের তলার জমি শক্ত করেন। পরবর্তীকালে প্রযোজনা শুরু করেন অভিনেত্রী। মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন। মাসের পর মাস শয্যাশায়ী থাকতে হয় তাঁকে। দু-দু’টি অস্ত্রোপচার হয়।

[আরও পড়ুন: Kota Factory Season 2 Review: অতি আবেগে নষ্ট চিত্রনাট্যের বুনট, জমল না ‘কোটা ফ্যাক্টরি সিজন টু’]

অস্ত্রোপচারের পর অভিনেত্রীর ওজন খানিকটা বাড়ে। তা নিয়ে আবার ট্রোল শুরু হয়। তবে নিন্দুকদের কটাক্ষ বা বিদ্রুপের তোয়াক্কা খুব বেশি করেননি ঋতাভরী।  জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে সুন্দর ফিগারের চাইতে সুস্থ শরীর অনেক বেশি গুরুত্বপূর্ণ।  “মধুবালা, সুচিত্রা সেন থেকে কোয়েল মল্লিক, সময়ের সঙ্গে সঙ্গে নারীর সৌন্দর্যের সংজ্ঞা পালটেছে। নারীকে ঠিক কেমন দেখতে হওয়া উচিত তা ঠিক করে দেয় সমাজ। কিন্তু আমি বুঝে উঠতে পারি না কেন নারীকে শুধু শরীরের সৌন্দর্যের নিরিখে বিচার করা হয়? তার চাইতে আরও অনেক বেশি কিছু রয়েছে তাই না?” বলেন তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

এমন পরিস্থিতিতেই বিগ বি’র সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করলেন ঋতাভরী। এর আগে জাতীয় পুরস্কারজয়ী আয়ুষ্মান খুরানার সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এবার পুজোয় মুক্তি পাবে ঋতাভরী, অঙ্কুশ ও বনি অভিনীত ক্রাইম থ্রিলার ‘এফআইআর’  (FIR Movie)। 

Ritabhari Chakraborty

[আরও পড়ুন: OTT নয়, সিনেমা হলেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’! তারিখ জানালেন পরিচালক রোহিত শেট্টি ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.