সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলির দিনটা মুম্বইয়ে কেটেছে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)। আর তাঁর হোলি পার্টনার ছিলেন জাভেদ আখতার (Javed Akhtar)। অভিনেত্রী নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন এই খবর। প্রবীণ লেখকের সঙ্গে বাংলার নানা বিষয়ে কথা হয়েছে ঋতাভরীর।

বলিউডে জাভেদ আখতার ও শাবানা আজমির হোলি পার্টি বেশ জনপ্রিয়। একাধিক তারকাকে দেখা যায় সেখানে। মাথায় পাগড়ি বেঁধে রঙের উৎসবে মাতেন দুই বর্ষীয়ান তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। রং খেলার মাঝেই জাভেদ আখতারের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন ঋতাভরী। একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ঋতাভরীর বোন চিত্রঙ্গদাও এই পার্টিতে তাঁর সঙ্গে ছিলেন।
[আরও পড়ুন: উর্মিলাকে ‘পর্নস্টার’ বলেছিলেন কঙ্গনা! পুরনো ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেস নেতার]
ঘণ্টার পর ঘণ্টা ঋতাভরীর সঙ্গে জাভেদ আখতারের কথা হয়েছে। সেকথা জানিয়ে নিজের পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমার সেরা হোলির মধ্যে অবশ্যই এটা একটা ছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল জাভেদ আখতার স্যরের সঙ্গে আমাদের বইমেলা, সুনীল গঙ্গোপাধ্যায়, বাংলা ভাষা, শিকড়ের টান ও ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা। আহা কী সুন্দর হোলির আয়োজন আখতার ও আজমিরা করেছিলেন।”
View this post on Instagram
এই পার্টিতেই চিত্রাঙ্গদার স্বামী সম্বিত নিকিতা গান্ধীর সঙ্গে পারফর্ম করেছেন। সেকথা জানিয়ে ঋতাভরী লেখেন, “সম্বিতকে নিকিতা গান্ধীর সঙ্গে পারফর্ম করতে দেখছিলাম। এদিকে আবার আমি, আমার বোন আর আমার প্রিয় মানুষেরা আবির নিয়ে চূড়ান্ত পাগলামো করেছি।” শুধু ছবি নয়, একটি ভিডিও-ও নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন ঋতাভরী।
View this post on Instagram
[আরও পড়ুন: মাইনাস ৬ ডিগ্রিতেও ‘ফেলুদা’র বেশে টোটা, হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে কীভাবে মোকাবিলা করছেন?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন