Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rituparna Sengupta

এখনও ভেন্টিলেশনে, কেমন আছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা?

দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ২১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ২১:২৮

options
link
এখনও ভেন্টিলেশনে, কেমন আছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় এই খবর। খবরে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী নিজেই। সংবাদ প্রতিদিন ডিজিটালের প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনও ভেন্টিলেশনে রয়েছেন নন্দিতা সেনগুপ্ত।

Rituparna Sengupta

Advertisement

অনেক দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা। অভিনেত্রী জানান, লাগাতার ডায়ালিসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। এখন কিডনির অবস্থা সামান্য ভালো হলেও নিঃশ্বাসের সমস্যা রয়েছে।  একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে নন্দিতা সেনগুপ্তর। তাঁর প্লেটলেট কাউন্টও বেশ কম বলেই খবর। পরিস্থিতির গুরুত্ব বুঝেই অভিনেত্রীর মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

বৃহস্পতিবারই জীবনের নতুন বছরে পা রেখেছেন ঋতুপর্ণা। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কারণে অভিনেত্রীর মনখারাপ। এবিষয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানান, ভেন্টিলেশন শব্দটি শুনলেই অনেকে ভয় পেয়ে যান। ভয় তো ঋতুপর্ণারও করছে। তবে নিজের ইতিবাচক ভাবনা ধরে রাখার চেষ্টা করছেন তিনি।

ঋতুপর্ণা জানান, তাঁর মা নন্দিতা সেনগুপ্ত অত্যন্ত লড়াকু মনের মানুষ। সেই কারণেই তিনি এই যুদ্ধেও নিশ্চয়ই জয়ী হয়ে ফিরবেন। আশা ঋতুপর্ণাও ছাড়ছেন না। শোনা গিয়েছে, শাশুড়ি মায়ের অসুস্থতার খবর পেয়ে কলকাতায় এসেছেন অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তী। ঋতুপর্ণার ভাইও কলকাতায় এসেছেন। মুম্বই থেকে এসে পৌঁছেছেন মাসতুতো বোন। প্রিয় অভিনেত্রীর মা দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরুন, এই কামনাই করছেন অনুরাগীরা।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.