Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rituparna Sengupta

‘এটা কী ধরনের প্রশ্ন!’, বয়স জিজ্ঞেস করতেই সাংবাদিকের উপর মেজাজ হারালেন ঋতুপর্ণা

আর কী বললেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৩, ১৮:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৩, ১৮:৩৬

options
link
‘এটা কী ধরনের প্রশ্ন!’, বয়স জিজ্ঞেস করতেই সাংবাদিকের উপর মেজাজ হারালেন ঋতুপর্ণা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে নতুন ছবির শুটিং করতে গিয়েছেন টলিউডের ব্যস্ততম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখানেই এক সাংবাদিক বৈঠকে, সাংবাদিকের প্রশ্ন রীতিমতো মেজাজ হারালেন অভিনেত্রী। জানা গিয়েছে, সাংবাদিক প্রশ্ন শুনে এতটাই খেপে গিয়েছিলেন অভিনেত্রী যে, সাংবাদিক বৈঠক ছেড়ে উঠেও যেতে চান তিনি।

তা ঠিক কী ঘটেছে?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি নেটদুনিয়ার হাত ধরে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ‘বাংলাদেশের এক সাংবাদিক টুক করে ঋতুপর্ণার বয়স নিয়ে কথা বলেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রী সাংবাদিককে থামিয়ে বলেন, মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই। আর পুরুষদের স্যালারি জিজ্ঞাসা করতে নেই। এবং অভিনেত্রীদের একদমই নয়। আর আপনি যে বয়সটা বললেন, সেটা আমার এখনও হয়নি।’

[আরও পড়ুন: বাড়ছে বাংলা সিনেমার পরিধি, হিন্দি-অসমিয়া-ওড়িয়াতেও মুক্তি পাবে ‘রক্তবীজ’]

অনন্য মামুনের নতুন ছবি স্পর্শতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁর বিপরীতে রয়েছে নীরব হোসাইন। সেই ছবির সাংবাদিক বৈঠকেই এই ঘটনা ঘটেছে। এই সাংবাদিক বৈঠকে ঋতুপর্ণা আরও বলেন, বাংলাদেশে যখনই আসি মনটা আমার ভাল হয়ে যায়। এয়ারপোর্ট থেকে বেরিয়েই মনে হয় কত চেনা শহর, চেনা দেশ, কত স্মৃতি রয়েছে এখানে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অনেক দিন থেকেই যুক্ত রয়েছি। ভবিষ্যতেও আরও কাজ করতে চাই।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই ঘুচল ‘কানাডা কুমার’ তকমা, ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.