Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Rukmini Maitra

‘পরখ করবেন আমাকে?’ ‘বিনোদিনী’র টিজারে চ্যালেঞ্জ ছুড়লেন রুক্মিণী মৈত্র, কবে মুক্তি?

‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১১:৩৯

options
link
‘পরখ করবেন আমাকে?’ ‘বিনোদিনী’র টিজারে চ্যালেঞ্জ ছুড়লেন রুক্মিণী মৈত্র, কবে মুক্তি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। আর এবার কালীপুজোর দিন যেন ধামাকা করলেন টলিউডের প্রতিভাবান এই অভিনেত্রী। প্রকাশ পেল তাঁর আগামী ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার। আর টিজারেই ইঙ্গিত, একেবারে নিজেকে ভেঙেচুরে নতুন অবতারে পর্দায় ধরা দেবেন রুক্মিণী। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

রামকমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। চমক রয়েছে আরও। বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। এখানেই শেষ নয়। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি। সব মিলিয়ে দারুণ এক স্টারকাস্ট উপহার দিতে চলেছেন রামকমল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিনোদিনী চরিত্র নিয়ে রুক্মিণী জানিয়ে ছিলেন, ”বিনোদিনী এমন একজন নারী যাঁর জন্য মেয়েরা থিয়েটার বা সিনেমায় আজকে কাজ করতে পারছেন। সমাজের সব ছুঁতমার্গ দূর করেছেন। এরকম এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি তো নিজেকে ভাগ্য়বান মনে করছি। বাংলার এই চরিত্রকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য কঙ্গনা ও ছবির টিমকে শুভেচ্ছা জানাতে চাই।”

দু’বছর আগে ‘বিনোদিনী- একটি নটির উপাখ্যান’ হিসেবে রুক্মিণীর লুক প্রকাশ্যে এসেছিল। যে মোশন পোস্টারটি প্রকাশ্যে এসেছিল, তাতে ‘শ্রী চৈতন্য লীলা’ নাটকের দৃশ্য তুলে ধরা হয়েছে। শ্রীচৈতন্য রূপেই ক্যামেরার এসেছেন অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.