Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Khan

‘ভাইকে বাঁচান!’ সলমনকে অনুরোধ সাজিদের দিদি ফারহা খানের

সলমন কি অনুরোধ রাখতে পারবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২২, ১৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২২, ১৯:৪৬

options
link
‘ভাইকে বাঁচান!’ সলমনকে অনুরোধ সাজিদের দিদি ফারহা খানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজিদ খানকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত একের পর এক মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেই চলেছে। সব মিলিয়ে বেশ বিপাকে সাজিদ খান। এমনকী, শোনা যাচ্ছে, ‘বিগ বস’ থেকেও নাকি বেরিয়ে যেতে পারেন সাজিদ! সাজিদ খানকে নিয়ে যখন এত জলঘোলা, ঠিক সেই সময়ই এগিয়ে এলেন সাজিদের দিদি ফারহা খান। ভাইয়ের হয়ে সলমনের কাছে আবদার করে বসলেন।

গপ্পোটা হল, সাজিক খানকে (Sajid Khan) ঘিরে গোটা দুনিয়ায় প্রতিবাদের ঝড়। প্রায় ১০ জন মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। এছাড়াও, অভিনেত্রী শার্লিন চোপড়া, ভোজপুরি অভিনেত্রী রানি চট্টোপাধ্যায়ও সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। এই অবস্থায় প্রোগ্রামের  টিআরপি ধরে রাখতে বিগ বসের তরফ থেকে সাজিদের বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা গিয়েছিল। গুঞ্জন রটেছিল সাজিদকে নাকি ‘বিগ বস’ থেকে বের করে দেওয়া হতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জিম ট্রেনারের কড়া শাসনে শ্রাবন্তী, নিন্দুকদের মুখে ছাই দিয়ে জোরকদমে মেদ ঝরাচ্ছেন অভিনেত্রী ]

এই খবর কানে পৌঁছেছিল সাজিদের দিদি ফারহা খানের (Farah Khan)। সূত্রের খবর অনুযায়ী, ফারহা খান নাকি সলমন খানকে অনুরোধ করেছেন সাজিদের পাশে দাঁড়ানোর জন্য। এমনকী, সলমনকে নাকি ফারহা বলেছেন, ‘বিগ বস’-এর ঘরে যাতে সাজিদ থেকে যেতে পারেন, সেই চেষ্টা যেন করা হয়। তবে ফারহার এই অনুরোধ সলমন রাখতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়। 

পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিগ বস’ (Bigg Boss) শোয়ের নতুন মরশুম। সঞ্চালনার দায়িত্বে বলিউডের ‘সুলতান’ সলমন খান (Salman Khan)। এই শোয়েই প্রতিযোগী হিসেবে এসেছেন ফারহা খানের ভাই তথা বলিউডের এক সময়ের নামী পরিচালক সাজিদ খান। তাতেই বিতর্ক দানা বেঁধেছে। ‘মি টু’ (Me Too) আন্দোলনের সময় ব়্যাচেল হোয়াইট, করিশ্মা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এর রেশ বহুদূর গড়ায়।

অভিনেত্রীদের অভিযোগের ভিত্তিতে একটি ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি (ICC) গঠন করেছিল IFTDA। সাজিদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত করে কমিটি। পরে তাঁকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। ‘হাউসফুল ৪’ সিনেমার পরিচালনার দায়িত্ব থেকেও সাজিদকে সরিয়ে দেওয়া হয়। সেই দায়িত্ব সামলান ফারহাদ শামজি। প্রয়াত অভিনেত্রী জিয়া খানের বোন করিশ্মাও সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এক সাক্ষাৎকারে করিশ্মা জানান, জিয়া খানকে নাকি টপ ও ব্রা খুলতে বলেছিলেন সাজিদ। প্রায় ১০ জন মহিলা নানা সময় সাজিদের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ এনেছেন। এমন এক ব্যক্তিকে কীভাবে বিগ বসে আনা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: ফিরে এল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির ম্যাজিক, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র নতুন গানে চমক বুম্বাদার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.