Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Khan Vicky kaushal

ড্যামেজ কন্ট্রোল? ভিকিকে সামনে পেয়ে এবার জড়িয়ে ধরলেন সলমন! ভিডিও ভাইরাল

ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশলও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৩, ১১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৩, ১১:১৪

options
link
ড্যামেজ কন্ট্রোল? ভিকিকে সামনে পেয়ে এবার জড়িয়ে ধরলেন সলমন! ভিডিও ভাইরাল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক রটতেই টনক নড়ল সলমনের। ব্য়াপারটা যে মোটেই ভাল হয়নি, তা দেরি হলেও বুঝেছেন। ক্যাটরিনা যদি এসব দেখে, তা ভাইজানের ইমেজের কী হবে! ব্যস, যেমন ভাবা তেমন কাজ। আইফার অনুষ্ঠানে ভিকি কৌশলের সঙ্গে সলমনের নিরপত্তারক্ষীর আচরণের জবাবে সলমন দিলেন ভিকিকে জড়িয়ে ধরেই! সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তা ঠিক কী ঘটেছিল?

IIFA পুরস্কারের জমজমাট অনুষ্ঠানের জন্য় প্রায় গোটা বলিউড উড়ে গিয়েছে আবু ধাবিতে। এবারের এই শো সঞ্চলনার দায়িত্বে রয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানেরই এক ভিডিওতে দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সলমন অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছেন। সলমনকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভাইজানের দিকে এগিয়ে যান ভিকি। আর তখনই সলমনের নিরাপত্তারক্ষীরা রীতিমতো হাত দিয়ে সরিয়ে দেন ভিকিকে। সলমনের চোখে মুখেও ভিকিকে দেখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ক্যাটরিনা কাইফকে বিয়ে করার জন্যই ভিকির এমন হাল। ক্যাটের স্বামী বলেই ভিকির সঙ্গে সলমনের এমন আচরণ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

তবে এসব যে একেবারে ভুল বোঝাবুঝি তা স্পষ্টই জানালেন ভিকি। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভিকি স্পষ্টই জানান,’ যা দেখা যায় সব সময় তা নয়। আর এই ভিডিও নিয়ে বেশি কথা বলা মানেই ভুল বিষয়কে গুরুত্ব দেওয়া। ‘

[আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.