Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Khan Bigg Boss OTT

‘বিগ বসের ঘরে কোনও নোংরামি নয়!’ প্রতিযোগীদের হুঁশিয়ার করলেন সলমন

শনিবার থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘বিগ বস OTT ২’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৩, ১৩:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৩, ১৩:১৬

options
link
‘বিগ বসের ঘরে কোনও নোংরামি নয়!’ প্রতিযোগীদের হুঁশিয়ার করলেন সলমন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক হোক, কিন্তু নোংরামি একেবারেই নয়! বিগ বস ওটিটি নিয়ে সাফ কথা সঞ্চালক সলমন খানের।

সলমন যা বলেন, তা করেন। আর যেটা বলেন না, সেটা অবশ্যই করেন। হ্যাঁ, ‘বিগ বস’ ওটিটির প্রচারে একেবারে ফিল্মি কায়দায় এমনটাই বুঝিয়ে দিলেন সলমন। সংবাদিক বৈঠকে এবারের বিগ বসের নিয়ম কানুন সম্পর্কে জানতে চাইলে সলমন জানান, ”বিগ বস নিয়ে প্রচুর বিতর্ক হয়। সেটা ভাল। কিন্তু এমন কিছু যেন না হয়, যা দর্শকদের ভাল লাগবে না। বিশেষ করে বিগ বসের ঘরে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে। এমন কিছু এখানে হবে না যাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হয়”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার থেকেই শুরু হচ্ছে বিগ বস ওটিটি। এর আগে ফারহা খান ও করণ জোহর সঞ্চালনা করেছিলেন। আর এবার টেলিপর্দার বিগ বসের মতো ওটিটিকেও কড়া হাতে সামলাতে সলমন এন্ট্রি নেন।

[আরও পড়ুন: ‘রামের অপমান, হিন্দুধর্মে আঘাত’! দিল্লি হাইকোর্টে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে মামলা]

প্রসঙ্গত, যেখান থেকে ভারতের গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেছিলেন সেখানেই ফিরছেন সানি লিওনি (Sunny Leone)। আবারও সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এ দেখা যাবে তাঁকে। কীভাবে? প্রতিযোগী হিসেবে? না, নতুন এক ভূমিকায় ‘বিগ বস OTT’-র দ্বিতীয় মরশুমে ফিরছেন সানি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

শনিবার থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘বিগ বস OTT ২’। শোনা গিয়েছে, সেখানেই সানিকে প্যানেলিস্ট হিসেবে দেখা যাবে। কী কাজ এই প্যানেলিস্টের, তা বিশদে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সঞ্চালক সলমন খানের সঙ্গী হয়েই প্রতিযোগীদের অগ্নিপরীক্ষায় ফেলবেন বলিউডের ‘বেবি ডল’।

[আরও পড়ুন: স্বামীর প্রাক্তন ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় আলিয়া, ভিডিও দেখে ‘মুচমুচে গসিপ’ নেটপাড়ায়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.