সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু রিল নয়, রিয়েল লাইফেও যে তিনি দাবাং চরিত্রের, তা আরও একবার প্রমাণ করে দিলেন সলমন খান। বাড়িতে শুটআউট, ফোনে লাগাতার হুমকির সামনেও মাথা নত করতে নারাজ ভাইজান। তাই তো সাফ জানিয়ে দিয়েছিলেন, বিষ্ণোই গ্যাংকে ভয় পেয়ে বাড়িতে বসে থাকবেন না। আগের মতোই সমস্ত কাজ করবেন। আর রবিবার দুবাই থেকে ফেরার পরও সেই একই মেজাজে দেখা গেল সল্লু মিঞাকে। বিমানবন্দরে তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তার চাদর। তবে বাইরে বেরিয়েই গাড়ির সামনের সিটে বসলেন ‘সাহসী’ সলমন।
পর পর খুনের হুমকি। বাড়িতে হামলার ঘটনার মাঝেই গত শুক্রবার মুম্বই ছেড়ে দুবাই পাড়ি দেন সলমন (Salman Khan)। Y ক্যাটাগরির নিরাপত্তায় মুড়ে বিমানবন্দরের অন্দরে প্রবেশ করতে দেখা যায় ভাইজানকে। দুবাইয়ের এক ইভেন্টে যোগ দেন তিনি। সেখানে আবার সঞ্জয় দত্তের ১৪ বছরের ছেলে শাহরন দত্তের সঙ্গেও দেখা হয় তাঁর। দুজনে খানিকক্ষণ গল্পগুজবও করেন। এর পর রবিবার সকালে দুবাই থেকে দেশে ফেরেন তিনি। কালো টি-শার্ট পরে নিরাপত্তা বলয়ের মাঝখান দিয়ে মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে।
[আরও পড়ুন: গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ! মালদহে জেলা কমিটির বৈঠকে নেতাদের সতর্কবার্তা মমতার]
Deep down even #SalmanKhan haters loves his off screen presence. 🔥
Bhai surely has some different Aura and magic around him. 🥵 pic.twitter.com/YBmY892rp3
— Mohammed Sohail ❁ (@ItsSohailM) April 21, 2024
ভিড় সামলে এর পর গিয়ে ওঠেন নিজের গাড়িতে। চালকের পাশে সামনের আসনে বসেন তিনি। পিছনে নিরাপত্তারক্ষীরা। তাঁর গাড়ির পিছনেই পুলিশের গাড়ি। সেই ভিডিওই সোশাল মিডিয়ার নজর কাড়ছে। গ্যাংস্টারদের শাসানিতেও ভয় নেই ভাইজানের। সদর্পে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী দিনেও যে একইভাবে কাজ নিজের যাবতীয় কাজ করে যাবেন, এদিন দেশে ফিরেই যেন সে ইঙ্গিত দিয়ে রাখলেন বি-টাউনের সুলতান।