Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Khan

এবার বায়োপিকে সলমন! কার ভূমিকায় দেখা যাবে ভাইজানকে? শুরু গুঞ্জন

যদি জল্পনা সত্যি হয় তাহলে এটাই হবে তাঁর প্রথম বায়োপিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২১, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২১, ১৯:৫৯

options
link
এবার বায়োপিকে সলমন! কার ভূমিকায় দেখা যাবে ভাইজানকে? শুরু গুঞ্জন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরে বহু সুপারহিট বায়োপিক (Biopic) তৈরি হয়েছে বলিউডে। কিন্তু এপর্যন্ত তার কোনওটিতেই দেখা যায়নি সলমন খানকে (Salman Khan)। তবে এবার বোধহয় ভাইজানের ভক্তদের সাধ পূর্ণ হতে চলেছে। রাজকুমার গুপ্তার এক থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, সেই ছবির প্রধান চরিত্র আসলে এক রক্তমাংসের ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিকের আদলে তৈরি। এক ভারতীয় বিনোদনমূলক ওয়েবসাইটের দাবি তেমনটাই।

‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত রবীন্দ্র কৌশিককে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর ধরা হয়। রুপোলি পরদায় তাঁকেই জীবন্ত করে তুলবেন সলমন। গুঞ্জন তেমনই। সূত্র জানাচ্ছে, নাটকীয় থ্রিলারের মেজাজে তৈরি হবে ছবিটি। এমন শোনা গিয়েছিল ছবির নাম নাকি হবে ‘ব্ল্যাক টাইগার’। কিন্তু তা হচ্ছে না। আপাতত নতুন নাম থুঁজছেন নির্মাতারা। গত শতাব্দীর সাত ও আটের দশকের ভারতকে ফুটিয়ে তোলা হবে ছবিতে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘এক থা টাইগার’-এর পরে ফের এক জমজমাট স্পাই থ্রিলারে দেখা যাবে সলমনকে। তফাত হল, এবারের গুপ্তচরটি বাস্তবের পৃথিবী থেকেই রুপোলি পরদায় আবির্ভূত হবেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সিজন টুয়ের চূড়ান্ত সাফল্যের পর আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, থাকছে বিশেষ চমক!]

তবে এখনও এই ছবির ব্যাপারে সলমন কিংবা ছবির নির্মাতা বা পরিচালক কেউই খোলাখুলি কিছু জানাননি। আপাতত তাই অপেক্ষাতেই থাকতে হচ্ছে সলমন-ভক্তদের। এদিকে ‘রাধে’ বক্স অফিসে ততটা সাড়া জাগাতে পারেনি। তাই আপাতত ‘টাইগার থ্রি’-র অপেক্ষায় ভক্তরা। সেখানে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমির মতো তারকাদের সঙ্গে দেখা যাবে ভাইজানকে।

পাশাপাশি ‘কিক ২’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতেও দেখা যাবে তাঁকে। এছাড়াও শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার বিজয় (Thalapathy Vijay) অভিনীত ‘মাস্টার’ ছবির হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন ‘ভাইজান’। তবে সেই ছবি সম্পর্কে এখনও কোনও ঘোষণা করেননি সলমন।

[আরও পড়ুন: কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলায় হামলার মুখে স্ত্রী পিংকি, দায়ের FIR]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.